চিকেন কাটলেট
লাইফস্টাইল

চিকেন কাটলেট

লাইফস্টাইল ডেস্ক: চিকেন কম বেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দ চিকেন। চিকেন দিয়ে রান্না করা যায় বাহারি পদ। একটু আলাদা রকম খাবার হলো চিকেন কাটলেট। পছন্দসই সস কিংবা চাটনির সঙ্গে এটি খেতে অসাধারণ লাগবে। জেনে নেওয়া যাক, সুস্বাদু চিকেন কাটলেট তৈরির রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংসের কিমা- ১ কাপ

২. সেদ্ধ আলু- ২ টি

৩. কাঁচা মরিচ কুচি- ১ চামচ

৪. পেঁয়াজ কুচি- ২ চামচ

৫. গোলমরিচ গুঁড়া- ১ চামচ

৬. গরম মসলা- ১ চামচ

৭. আদা ও রসুন কুচি- ১ চামচ

৮. লবণ- স্বাদমতো

৯. ধনিয়াপাতা -১ চামচ

১০. ডিম-১ টি (ফেটে নিতে হবে)

১১. ব্রেডক্রাম্ব /সেমাই- ১ কাপ

১২. তেল- ভাজার জন্য।

পদ্ধতি

একটি কড়াইতে অল্প তেল দিন। এরপর তাতে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে মাংসের কিমা দিয়ে দিতে দিন। কিছুক্ষণ পর মাংস থেকে পানি বের হয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংসের পানি যখন শুকিয়ে আসবে তখন একে একে আদা বাটা, রসুনবাটা, গোলমরিচ, লবণ, ধনিয়াপাতা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। তারপর এটি বাটিতে ঢেলে ঠান্ডা হলে তার মধ্যে সেদ্ধ আলু দিয়ে চটকে নিতে হবে। এখন এই ডো থেকে অল্প করে নিয়ে পছন্দের শেপ দিয়ে কাটলেট তৈরি করে নিন। এবার ফেটে নেওয়া ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্ব/সেমাইতে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন কাটলেট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা