চিলি গার্লিক নুডলস
লাইফস্টাইল

চিলি গার্লিক নুডলস

লাইফস্টাইল ডেস্ক: নুডুলস ছোট-বড় সবাই খেতে পছন্দ করেন। নুডুলস পছন্দ করেন না এমন মানুষ খোঁজে মুশকিল। ভিন্ন ভিন্ন উপায়ে তৈরি করা যায় নুডুলস।

একেক জনের পছন্দ স্যুপি নুডুলস আবার কারও মাসালা নুডুলস। তবে একঘেয়েমি স্বাদের নুডুলসের বদলে এবার তৈরি করে নিন ভিন্ন স্বাদের চিলি গার্লিক নুডুলস।

অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় দারুন মানিয়ে যাবে এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. চিলি ফ্লেক্স ২ চা চামচ
২. চিলি সস ২ চা চামচ
৩. সয়া সস ২ চা চামচ
৪. রসুন কুচি ৩ কোয়া
৫. সাদা তিল সামান্য
৬. পেঁয়াজ কলি কুচি ২-৩টি
৭. নুডলস ১৪০ গ্রাম ও
৮. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে নুডলস সেদ্ধ করে নিন। এরপর ছাঁকনি দিয়ে পানি ছেঁকে নিন। ঠান্ডা পানি দিয়ে একবার সেদ্ধ নুডুলস ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিন।

এবার একটি বাটিতে, চিলি ফ্লেক্স, চিলি সস, সয়া সস, সাদা তিল ও রসুন হালকা আঁচে ভাজতে থাকুন। তারপর ঢেলে দিন তেল।

আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস ঢেলে নিন বাটিতে। ভাল করে মিশিয়ে মসলায় মিশিয়ে উপর দিয়ে পেঁয়াজকলি ছড়িয়ে দিন।

রান্না হয়ে এলে নামিয়ে নিয়ে সাজিয়ে নিন প্লেট আর উপভোগ করুন আপনার চিলি গার্লিক নুডলস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা