মেজবানি মাংস
লাইফস্টাইল

মেজবানি মাংসের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মেজবানি মাংসের স্বাদই যেন ভিন্ন! চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পদ সবারই প্রিয়। তবে অনেকেই স্বাদ ঠিক রেখে ঘরে মেজবানি মাংস রান্না করতে পারেন না!

তারা চাইলেই কিন্তু মাত্র ৬টি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন গরুর মাংসের জনপ্রিয় এক পদ মেজবানি মাংস। চলুন তবে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ:- ১. সরিষার তেল ৩ টেবিল চামচ
২. গরুর মাংস ১ কেজি
৩. পেঁয়াজকুচি ১ কাপ
৪. গরম মসলা ১ টেবিল চামচ
৫. লবণ স্বাদমতো ও
৬. কাঁচামরিচ ৮-১০টি।

পদ্ধতি

প্রথমে গরুর মাংস সামান্য মসলা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর সসপ্যানে তেল গরম করে নিন। এতে পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিতে হবে।

এবার সেদ্ধ করা গরুর মাংস দিয়ে নাড়তে থাকুন। এরপর একে একে গরম মসলা, লবণ ও কাঁচামরিচ মিশিয়ে নেড়ে দিন।

হালকা আঁচে এবার এক ঘণ্টা রান্না করতে হবে। প্রয়োজনে হালকা গরম পানি মিশিয়ে নিতে পারেন। বারবার নেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়।

নামানোর আগে সামান্য গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন। ব্যাস রেডি আপনার মেজবানি মাংস। এবার গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা মেজবানি মাংস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা