চিংড়ি পোলাও। ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

শুক্রবারে খান চিংড়ি পোলাও

লাইফস্টাইল ডেস্ক: ছুটির দিনের বিশেষ আয়োজনে সহজ কিছু চাইলে রান্না করতে পারেন চিংড়ি পোলাও। এটি তৈরি করতে সময় লাগে খুবই কম। সেইসঙ্গে খেতেও ভীষণ সুস্বাদু। যারা চিংড়ি একটু বেশি পছন্দ করেন তাদের জন্য চমক হিসেবে রাখতে পারেন চিংড়ি পোলাও। চলুন রেসিপি জেনে নেওয়া যাক।

তৈরি করতে যা লাগবে:

চিংড়ি মাছ- দেড় কাপ

তেল/ঘি মিলিয়ে- ৬ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- ১ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

জিরা বাটা- ১ চা চামচ

এলাচ/দারুচিনি- ৪/৫টি

কাঁচামরিচ বাটা- ১ চা চামচ

পোলাও চাল- ২ কাপ

নারিকেলের দুধ- ২ কাপ

চিনি- ১ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

পানি- ২ কাপ।

তৈরি করবেন যেভাবে:

প্রথমে চিংড়ি ও চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কড়াইয়ে প্রথমে তেল/ঘি দিয়ে গরম করে নিন। তেল/ঘি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে মশলা কষাতে হবে ৫ মিনিট। মশলায় চিংড়ি মাছ দিয়ে আরও ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে হবে।

এবার আরেকটি পাত্রে পোলাওয়ের চাল, পানি, নারিকেল দুধ ও চিনি দিয়ে চুলা অল্প আঁচে দিয়ে রাখতে হবে। পোলাওয়ের পানি শুকিয়ে এলে অর্ধেক পোলাও উঠিয়ে রেখে রান্না করা চিংড়ি মাঝে দিয়ে উপরে বাকি পোলাও দিতে হবে। ২০-২৫ মিনিট দমে রেখে পোলাও হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। উপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি পোলাও।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা