লাইফস্টাইল

সন্তানের সামনে প্রাক্তন সঙ্গীর সাথে আচরণ 

সান নিউজ ডেস্ক : বিচ্ছেদ হলেও প্রাক্তন সম্পর্কে যা কখনই বলা উচিত না। আর যদি সন্তান থাকে তবে প্রাক্তন সঙ্গীর প্রতি সম্মানবোধ বজায় রাখা প্রয়োজন। প্রাক্তনের প্রতি অসম্মানজনক আচরণ করা শিশুদের ওপরেও নেতিবাচক প্রভাব ফেলে।

যুক্তরাষ্ট্রের ‘ডিভোর্স কোচ’ জেন লরেন্সের মতে, “বাচ্চাদের সামনে পিতা মাতার একে অপরকে কটাক্ষ করে কথা বলা ঠিক নয়।”

‘দ্য ডিজাইনড ডিভোর্স’ বইয়ের এই লেখক ব্যাখ্যা করে বলেছেন, “আমরা অনেক ঘটনা দেখেছি যেখানে সন্তানের সামনে একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। যা পক্ষান্তরে শিশুদের মনের মধ্যে বিষ ঢালা হয়। তাই এমন আচরণ না করাই শ্রেয়।"

পিওরওয়াও ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই বিশেষজ্ঞের বরাত দিয়ে আরো জানানো হয়, প্রাক্তনকে কোনো রকমের অপমান বা অসম্মানজনক শব্দ বলা ঠিক নয়। প্রাক্তন সম্পর্কে বলার সময় অনেকে ‘অপার্দথ‘ বা এমন কোনো নেতিবাচক সম্বোধন করেন। হতাশা বা কষ্টের কারণে এমন শব্দ অনেকেই ব্যবহার করলেও এমন নেতিবাচক শব্দ বিশেষত শিশুদের সামনে বলা ঠিক হবে না।

সৌহার্দ্যপূর্ণ আচরণ বদলে দৃঢ় আচরণ করা ভালো।

লরেন্স বলেন, “এমনভাবে কথা বলতে হবে যেনো পরে আইনের আশ্রয় নিতে হলেও কোনো অসুবিধা না হয়।”

মনে রাখতে হবে, বিচ্ছেদ হলেও সন্তানের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে দুজনকেই সৌহার্দপূর্ণ আচরণের মধ্যে থাকতে হবে। যাতে সন্তানের মধ্যেও কোনো নেতিবাচক ধারণা না গড়ে ওঠে আবার সহ-অভিভাকত্ব নিয়েও ঝামেলায় না পড়তে হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা