লাইফস্টাইল

রাশিফল, ১০ আগস্ট ২০২১

সান নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১, ২৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। চলুন রাশিচক্রের মাধ্যম জেনে নেওয়া যাক বিভিন্ন রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি কেমন যাবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক কাজে জীবন সঙ্গীর সাহায্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারি কাজে অগ্রগতি আশা করা যায়। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে প্রতিপক্ষ সৃষ্টি হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো-খারাপ মিলিয়েই যাবে। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হবে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি হবে।

মিথুন (২২ মে-২১ জুন)

মিথুন রাশির জাতক-জাতিকার আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। স্বজনদের কাছ থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য টাকা ধার পেতে পারেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

আজ কর্কটের জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে পদোন্নতির ঘটনা ঘটতে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পাবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

পাওনা টাকা আদায় না হওয়ায় দুশ্চিন্তা বাড়বে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় আশানুরূপ ফল পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

আজ কন্যার জাতক-জাতিকার জন্য দিনটি রোমান্সের। অপ্রত্যাশিত কোনো বিনিয়োগের সুযোগ কাজে লাগতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা আরামবোধ করবেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। লেনদেনের জটিলতার কারণে ক্রেতার কাছে অপমানিত হতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ হঠাৎ করেই কারো সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হতে পারে। সৃজন কাজে সতর্ক থাকবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

মকর রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহস্থালী কাজে আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। কোনো আত্মীয়র কারণে গৃহে শান্তি ফিরে আসতে পারে। আসবাবপত্র ক্রয় করতে পারেন। বাল্য বন্ধুর সাথে দেখা হওয়াতে ভালো লাগবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশে থেকে ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার আশা করতে পারেন। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বকেয়া অর্থ পেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। আজ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা