লাইফস্টাইল

পিঁপড়া তাড়ানোর উপায়

সান নিউজ ডেস্ক : আমরা অনেকেই ঘর থেকে পিঁপড়া তাড়ানোর জন্য বাজারে বিক্রি হওয়া ওষুধ ব্যবহার করি। তাতে তেমন একটা লাভ হয় না। তাই পিঁপড়া তাড়ানোর জন্য বেছে নিন প্রাকৃতিক উপায়। চলুন জেনে নেই ঘর থেকে পিঁপড়া তাড়ানোর উপায়।

১। সাদা ভিনেগার ব্যবহারে পিঁপড়া দ্রুত মরে যায়। এজন্য এক বোতলের অর্ধেক পানি ও অর্ধেক ভিনেগার মিশিয়ে ঘরের বিভিন্ন কোণায় স্প্রে করুন। পিঁপড়া ঘর থেকে দূরে পালাবে।

২। চিনি পিঁপড়ার সবচেয়ে পছন্দের খাবার। তাই চিনির কৌটার চারপাশে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে রাখুন। কারণ পিঁপড়া এই গন্ধ সহ্য করতে পারে না।

৩। পিঁপড়া তাড়ানোর আরও এক ওষুধ হলো লবণ। কয়েক চামচ লবণ গরম পানিতে মিশিয়ে ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে নিন। এরপর বিভিন্ন জায়গাতে স্প্রে করুন। দেখবেন পিঁপড়া আর আসবে না।

৪। চকের গুঁড়ো পিঁপড়া তাড়ানোর প্রাকৃতিক ওষুধ। চকের গুঁড়ো পানিতে গুলিয়ে বাড়ির দেয়াল বা ঘরের বিভিন্ন কোণে ছড়িয়ে দিন। দেখবেন পিঁপড়া চলে যাবে।

৫। পিঁপড়া গোলমরিচের গন্ধ সহ্য করতে পারে না। তাই ঘরের যেস্থানে বেশি পিঁপড়ার উৎপাত; সেখানে গোলমরিচ গুঁড়ো রাখতে পারেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা