লাইফস্টাইল

ডেঙ্গু নাকি করোনা

লাইফস্টাইল ডেস্ক :সারাদেশে করোনা সংক্রমণ দিন দিন রেকর্ড ছাড়াচ্ছে। এর মধ্যেই হু হু করে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ডেঙ্গু ও করোনার উপসর্গ অনেকটা একইরকম হওয়ায় অনেকেই নিজে বা আপনজনেরা জ্বরে আক্রান্ত হলে সংশয়ে পড়ে যাচ্ছেন।

দুটো রোগেই জ্বর থাকে। তবে কিছু উপায়ে আপনি বাড়িতেই প্রাথমিকভাবে ডেঙ্গু ও করোনাকে আলাদা করতে পারেন।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক, ডা. মুহাম্মদ আল আমিন জানান, ‘দুটো রোগেই উচ্চ তাপমাত্রার জ্বর হয়। তবে করোনায় ফ্লু এর উপসর্গ বেশি থাকে। যেমন, নাক দিয়ে সর্দি বের হওয়া, কাশি, গলাব্যাথা, সর্দি, শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, পেটে ব্যাথা, বমি এবং ডায়রিয়া।’

ডা. আল আমিন বলেন, ‘ডেঙ্গু রোগীদের জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যাথা, চোখের পেছনের দিকে ব্যাথা, মাথা ব্যাথা, পেটে ব্যাথা, বমি ইত্যাদি উপসর্গ থাকে। পাশাপাশি শরীরে এক ধরনের র‌্যাশ দেখা দেয়। সেইসঙ্গে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যাথা হতে পারে।’

জ্বর হলে এসব উপসর্গ দেখে বাড়িতে প্রাথমিকভাবে ডেঙ্গু ও করোনাকে আলাদা করতে পারেন। তবে অবশ্যই যে রোগের উপসর্গের সঙ্গে মিলে যায় হাসপাতালে গিয়ে তা পরীক্ষা করা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন ডা. আল আমিন। তিনি বলেন, ‘করোনার জন্য এখন সব হাসপাতালের বহির্বিভাগে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। সেখান থেকে সঙ্গে সঙ্গেই ফলাফল পাওয়া যায়। আর আরটিপিসিআর টেস্টে ২ থেকে ৩ দিন সময় লাগে।’

ডেঙ্গুর পরীক্ষার জন্য এই চিকিৎসক জানান, ‘ডেঙ্গু হলে প্রথম পাঁচদিন রোগীর খুব উচ্চ তাপমাত্রার জ্বর থাকে। তাই ডেঙ্গু রোগ সনাক্তের জন্য জ্বর হওয়ার প্রথম পাঁচদিনের মধ্যে আমরা এন্টিজেন টেস্ট করি। কারো ডেঙ্গু হয়ে থাকলে এই টেস্টে প্রথম পাঁচদিনের মধ্যেই সনাক্ত হবে। কারণ এরপর ডেঙ্গু হলেও টেস্টে নেগেটিভ আসবে।’

তবে জ্বর হওয়ার প্রথম পাঁচদিন পর ডেঙ্গু সনাক্তের জন্য অ্যান্টিবডি টেস্ট করতে হবে বলে জানান ডা. আল আমিন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা