লাইফস্টাইল

রাশিফল, ৯ আগস্ট ২০২১

সান নিউজ ডেস্ক : আজ সোমবার; ৯ আগস্ট ২০২১, ২৫ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। চলুন রাশিচক্রের মাধ্যম জেনে নেওয়া যাক বিভিন্ন রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি কেমন যাবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

আজ যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। প্রেমের উত্তাপ দিশেহারা করতে পারে। সতকর্তার সঙ্গে রোমান্স করুন। অ্যাগ্রো খাতে বিনিয়োগ করে লাভের যোগ রয়েছে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবা প্রয়োজন। বিবাহের ক্ষেত্রে সততাকে প্রাধান্য দিন। আজ ভ্রমণ আনন্দদায়ক হবে। বন্ধুদের সঙ্গে ভালো মুহূর্ত না কাটলেও স্মৃতিময় অতীত মনে পড়বে। কোনো বড় সমস্যায় পড়তে পারেন। সবার পরামর্শে নিজেই সমাধান করার চেষ্টা চালিয়ে যান।

মিথুন (২১ মে-২০ জুন)

চাকরিজীবীরা আজ কর্মস্থলে কঠিন সময় পার করবেন। লাগামহীন খরচ মূলধনে আঘাত হানতে পারে। দাম্পত্য কলহ মিটে গিয়ে সুদিন শিগগিরই ফিরবে, ধৈর্য হারাবেন না।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

প্রেমে ধামাকা দেখাবে এ রাশির জাতকরা। প্রেমের উষ্ণতা উপভোগ করতে গিয়ে কিছু ক্ষতির শিকার হবেন। হাতের কাজ গুছিয়ে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বিচক্ষণতার সঙ্গে এড়িয়ে চলুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

আজ দুশ্চিতার কোনো কারণ নেই। প্রেমের হাওয়ার যোগ রয়েছে। তবে প্রেমিকা বাছাই সর্বোচ্চ সতর্ক হোন। অ্যালকোহলসহ সবধরনের মাদক এড়িয়ে চলুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নারীদের খপ্পর থেকে সাবধান। লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার প্রভৃতিতে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে। বাক্যপ্রয়োগে সতর্ক থাকুন নচেৎ অর্থ ও মান উভয় খোয়াবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হোন। আজ বিদেশ গমন শুভ নয়।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আজ বৃশ্চিক জাতক-জাতিকার ভাগ্যাকাশে ভালো কিছু অপেক্ষা করছে। তবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মনের বাসনা পূরণের যোগ রয়েছে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দেবে। অনেকের কাছে টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। সেই সুযোগে শ্রমিক, কর্মচারী ও চালকরা আপনার ব্যবসায়িক মূলধনসহ মূল্যবান সম্পদ লুফে নেবে। দুর্ঘটনা এড়াতে ভিড় ও তীব্রগতির বাহন এড়িয়ে চলুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

যেই কাজে হাত দেবেন তাতেই কম-বেশি সফল হবেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহ-বিবাদের মীমাংসা হতে পারে। সংসারের কাজে মনোযোগী হোন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আজ যানবাহন এড়িয়ে চলুন, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। জীবন সাথীর শ্বশুরালয় ও মাতৃলালয় থেকে ভরপুর সাহায্য ও সহযোগিতা আসতে পারে। শেয়ার ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে পারে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা