লাইফস্টাইল

বমি বন্ধ করার ঘরোয়া উপায়

সান নিউজ ডেস্ক : বমি খুবই পরিচিত এক সমস্যা। শারীরিক অসুস্থতা, মোশন সিকনেসসহ বিভিন্ন কারণে বমি হতে পারে। তবে অতিমাত্রায় বমি হওয়া মোটেও ভালো নয়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বমির ওষুধ খেলে দ্রত তা বন্ধ হয়। এ ছাড়া ঘরোয়া উপায়েও বমি বন্ধ করা যায়। তাৎক্ষণিক বমি থেকে স্বস্তি পেতে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করতে পারেন। চলুন চটকরে জেনে নেই বমি বন্ধ করার ঘরোয়া উপায়।

সবুজ এলাচ

সবুজ এলাচ বমি সারাতে কার্যকর। যদি আপনার বমি বমি ভাব হয়, তাহলে সামান্য মধু দিয়ে এলাচ চিবিয়ে খেতে পারেন। এ ছাড়াও সামান্য মধু, ১/২ চা চামচ এলাচ গুঁড়ো ভাল করে মিশিয়ে খেতে পারেন। এতে বমি দ্রুত বন্ধ হবে।

মৌরি বীজ

মৌরি বীজ বা সানফ আপনার মুখের স্বাদ রিফ্রেশ করে এবং বমি বন্ধ করতে সাহায্য করে। আপনি বীজ চিবিয়ে খেতে পারেন অথবা এক কাপ মৌরি বীজের চা পান করতে পারেন।

লেবুর রস

লেবুতে ভিটামিন সি এবং খনিজ উপাদান আছে। যা বমি প্রতিরোধে সহায়তা করতে পারে। এজন্য এক গ্লাস তাজা লেবুর শরবত পান করুন। চাইলে লেবুর শরবতে মধু মিশিয়ে নিতে পারেন।

লবঙ্গ

লবঙ্গ আপনাকে দ্রুত বমি বমি ভাব থেকে মুক্তি দিতে সাহায্য করবে। লবঙ্গের টুকরো কিছুক্ষণ মুখে রাখলেই বমি বমি ভাব বন্ধ হবে। এ ছাড়া এক গ্লাস পানিতে ১ চা চামচ লবঙ্গ সেদ্ধ করতে ওই পানি চা হিসেবে পান করতে পারেন।

আদা

আপনি যদি বমি বমি ভাব অনুভব করেন, তাহলে এক কাপ আদা চা খেতে পারেন। আদা পেটের জ্বালা কমাতে সাহায্য করে এবং তাত্ক্ষণিক স্বস্তি দেন।

লবণ এবং চিনির পানি

বমি রোধ করার আরেকটি দ্রুততম প্রতিকার হলো লবণ এবং চিনির পানি পান করা। শরীরে লবণের ভারসাম্যহীনতার কারণে অনেক সময় বমি হয়ে থাকে। এজন্য এক গ্লাস পানিতে সামান্য চিনি এবং লবণ মিশিয়ে পান করুন। এই পানীয় আপনাকে তাৎক্ষনিকভাবে হাইড্রেটেড এবং এনার্জি দেবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা