লাইফস্টাইল

অসময়ে চুল পাকা বন্ধ করুন

লাইফস্টাইল ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল সাদা হওয়াটা অনেকটা স্বাভাবিক। কিন্তু অসময়ে চুল পেকে যাওয়াটা অবশ্যই চিন্তার বিষয়। এমনটা হলে বুঝতে হবে শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির যথেষ্ট অভাব রয়েছে। আবার অনেকসময় জিনগত কারণেও অল্প বয়সে চুলে পাক ধরতে পারে।

অল্প বয়সে চুলে পাক ধরার কারণ

স্ট্রেস
চুল পড়ে যাওয়া এবং চুল পেকে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করে স্ট্রেস। অনেক বেশি মানসিক চাপ ও চিন্তার কারণে চুল তাড়াতাড়ি পেকে যেতে পারে। স্ট্রেসে থাকলে মস্তিষ্কে কর্টিসল বা স্ট্রেস হরমোনের উৎপাদন হতে শুরু করে। আর এর কারণে চুল সাদা হয়ে যায়।

প্রোটিনের ঘাটতি
প্রোটিনের অভাবেও অনেক সময় চুল পেকে যেতে শুরু করে। সেজন্য চুলের স্বাস্থ্য ভালো করতে প্রতিদিনের ডায়েটে প্রোটিন অন্তর্ভুক্ত করতে হবে।

ভিটামিন বি১২-এর ঘাটতি

শরীরে ভিটামিনের অভাব থাকলেও চুল ধীরে ধীরে সাদা হওয়া শুরু করতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রেই ভিটামিন বি১২-এর অভাবের কারণে চুল সাদা হতে পারে। তাই চুলের মান ভালো রাখতে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে।

ধূমপান বা দূষণ
অত্যধিক ধূমপানের কারণে এবং দূষণের কারণেও চুল সাদা হয়ে যেতে পারে। এ থেকে পরিত্রাণ পেতে ধূমপান ত্যাগ করতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

যা করবেন

১. কম বয়সে চুল পাকা রোধ করতে প্রথমেই অস্বাস্থ্যকর ও অনিয়মিত জীবনধারা পরিবর্তন করতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে চুল পাকার ঝুঁকি কমানো যেতে পারে।

২. স্ট্রেস কমাতে হবে। অতিরিক্ত চাপ নিয়ে কিছু করা চুলের জন্য ক্ষতির কারণ।

৩. প্রতিদিনই শ্যাম্পু করা যাবে না।

৪. নিয়মিত খাবারে সবুজ শাকসবজি এবং ফলমূল খেতে হবে।

৫. সপ্তাহে অন্তত দুদিন মাথায় নারিকেল তেল দিতে হবে।

৬. চুলে যতটা সম্ভব কম পরিমাণে কেমিকেল জাতীয় পণ্য ব্যবহার করার অভ্যাস করতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা