লাইফস্টাইল

আম-নারকেলের লাড্ডু 

লাইফস্টাইল ডেস্ক : মিষ্টিমুখ করতে কোনো উৎসব বা আয়োজনের দরকার পড়ে কি! মিষ্টিজাতীয় খাবার খেতে তো সবাই পছন্দ করেন! আর মিষ্টিজাতীয় খাবারের মধ্যে লাড্ডু তো সবারই পছন্দের। সাধারণত সবাই বিভিন্ন মিষ্টির দোকান থেকেই লাড্ডু কিনে খেয়ে থাকেন। তবে চাইলে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার আম-নারকেলের লাড্ডু। আমের মৌসুম প্রায় শেষের দিকে। তাই এখনই তৈরি করে নিন মাজাদার এই লাড্ডু।

মাত্র ৫ উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই লাড্ডু। এটি একবার খেলে মুখে লেগে থাকবে সবসময়। তাহলে আর দেরি কেনো জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ঘি এক চা চামচ
২. নারকেল একটি
৩. আম ২টি
৪. কনডেন্স মিল্ক আধা কাপ
৫. পেস্তা বাদাম কুচি পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে প্যানে ঘি গরম করে নিন। এরপর কোড়ানো নারকেল ঘিতে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাইপ্যানে আমের পিউরি (ব্লেন্ড করে নেওয়া) ও কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়ুন।

সবশেষে ভাজা কোড়ানো নারকেল দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন। এরপর লাড্ডুর মিশ্রণটি হালকা ঠান্ডা হলে হাতে নিয়ে গোলাকার করুন। তারপর শুকনো নারকেলে লাড্ডুগুলো গড়িয়ে নিন। এরপর পেস্তা বাদামকুচি দিয়ে পরিবেশন করুন জিভে জল আনা আম-নারকেলের মজাদার লাড্ডু।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা