লাইফস্টাইল

টিকটিকি তাড়ানোর সহজ উপায়

সান নিউজ ডেস্ক : সব বাড়িতেই টিকটিকির উপস্থিতি লক্ষ করা যায়। এটি পোকামাকড় খেয়ে আমাদের ঘর-বাড়ি পরিষ্কার পরিছন্ন রাখে, তবুও অনেকের কাছে এটি উপদ্রব ছাড়া আর কিছুই না। কারণ টিকটিকি নিজেই ঘর নোংরা করে। বিরক্তিকর এই উপদ্রব দূর করার কিছু ঘরোয়া উপায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক টিকটিকি দূর করার সহজ উপায়।

কফির গুঁড়ো

টিকটিকি দূর করতে কফির গুঁড়ো বেশ কার্যকর। কফির গুঁড়ো এবং টোবাকোর গুঁড়ো একসাথে মিশিয়ে বল তৈরি করে নিন। এই বলটি টুথপিকে গেঁথে রাখুন। যেখানে টিকটিকির উপদ্রব বেশি সেখানে এই বলটি রেখে দিন। বলটি খেলেই টিকটিকি মারা যাবে।

ন্যাপথালিন

প্রায় সবার ঘরেই ন্যাপথালিন থাকে। ঘরের যেখানে টিকটিকি থাকে সেখানে ন্যাপথালিন বল রেখে দিন। এটি আপনার ঘরকে টিকটিকি থেকে দূরে রাখবে। শুধু টিকটিকি নয়, আরো নানারকম পোকামাকড় থেকে রক্ষা করবে।

ডিমের খোসা

ডিমের খোসা টিকটিকিকে মানসিকভাবে দুর্বল করে দেয়। টিকটিকি আসার জায়গায়গুলোতে ডিমের খোসা রেখে দিন। দেখবেন টিকটিকি আসা বন্ধ হয়ে গেছে।

ময়ূরের পালক

ময়ূরের পালক টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। কিংবা ঘরের দেয়ালে কয়েকটি পালক লাগিয়ে রাখুন। দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না।

রসুন

রসুনের গন্ধ টিকটিকি পছন্দ করে না। রসুনের কোয়া জানলার এক কোণে। বিশেষ করে ভেন্টিলেটরের ভিতরে রাখুন। দেখবেন টিকটিকি আপনার বাসা থেকে দূরে রয়েছে।

বরফ পানি

টিকটিকি শীতল রক্তের প্রাণী। টিকটিকি দেখলেই বরফপানি স্প্রে করে দিন। দেখবেন টিকটিকি ঠাণ্ডায় জমে গেছে। এরপর এটি তুলে বাইরে ফেলে দিন।

পেপার স্প্রে

একটি বোতলে পানি, গোলমরিচের গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ঘরে কোণায় কোণায় স্প্রে করুন। মরিচের গন্ধ টিকটিকি পছন্দ করে না।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা