লাইফস্টাইল

কিডনি ভালো রাখতে করণীয়

সান নিউজ ডেস্ক : আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি। যা শরীর থেকে টক্সিন বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

তবে সঠিক খাদ্যাভ্যাসের অভাবে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কিডনির যত্নে সচেতন হতে হবে। চলুন জেনে যাওয়া যাক কোন খাবারগুলো কিডনি ভালো রাখতে সাহায্য করে।

আনারস: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আনারস। এতে প্রচুর ফাইবার থাকে। যা কিডনির রোগ প্রতিরোধে সহায়ক।

আপেল: আপেল কিডনি ভালো রাখতে সহায়ক করে। এতে থাকা পেকটিন কিডনিকে সুরক্ষিত রাখে।

ভিটামিন-সি সমৃদ্ধ ফল: কিডনি ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে ভিটামিন-সি সমৃদ্ধ ফল খেতে পারেন। কমলা, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। প্রতিদিন লেবুর রস খাওয়া হলে কিডনিতে পাথর গঠনের হার হ্রাস পায়।

পালং শাক: সবুজ শাকসবজিতে ভিটামিন এ, সি, কে, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফোলেট-এর মাত্রা বেশি থাকে। পালং শাকে থাকা বিটা ক্যারোটিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। এছাড়া ডায়েটে পালং শাক রাখলে তা কিডনি সুস্থ রাখতেও সহায়তা করে।

ক্যাপসিকাম: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্যাপসিকাম। এতে ভিটামিন-সি থাকে। তাই কিডনি ভাল রাখতে, ক্যাপসিকাম অবশ্যই খাদ্যতালিকায় রাখুন।

ফুলকপি: ফুলকপিতে ভিটামিন সি, ফোলেট এবং ফাইবার উচ্চ মাত্রায় থাকে। এটি শরীর থেকে টক্সিন পরিষ্কার করতে সহায়তা করে। ফুলকপিতে নিম্ন মাত্রায় সোডিয়াম, পটাসিয়াম এবং ফসফরাস থাকে। যার ফলে কিডনির উপর চাপ কম পড়ে এবং কিডনি সুস্থ থাকে।

বাঁধাকপি: বাঁধাকপিতে সোডিয়ামের মাত্রা অত্যন্ত কম থাকে। যা কিডনির সমস্যা প্রতিরোধে সহায়ক।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা