লাইফস্টাইল

হাঁটুন প্রেমের বারান্দায়  

লাইফস্টাইল ডেস্ক: প্রেম এমন একটা বিষয় যে যখন-তখন মনের জানালায় সে উঁকি দেয়। তাই তো ভালোবাসতে কোনো অজুহাতের দরকার হয়না। বলা হয়, প্রেমের কোনা সময় নেই, প্রেমের কোনো বয়সও নেই।

কিন্তু অনলাইনের এ যুগে প্রথম দর্শনে ভালোবাসার সেই দিন ফুরিয়েছে। আর প্রেমের কথা যে চিঠি লিখে প্রকাশ করা সম্ভব, হয়তো এ বিষয়টিই জানেই না এখনকার ছেলেমেয়েরা!

সম্পর্ক এখন তৈরি হচ্ছে অনলাইনে। সারাদিনের ব্যস্ততা শেষে মন ফ্রেশ করতে অধিকাংশ মানুষই নেটপাড়ায় সময় কাটাচ্ছেন। সেখান থেকে মনের মতোন সঙ্গীও খুঁজে নিচ্ছেন।

আর ডেটিং-এ ভরসাও সেই চ্যাট আর ভিডিও কল। তারপর দুই-তিনবার কফি ডেটের পর সেই সব সম্পর্ক বিদায়ও নিচ্ছে একে অপরের থেকে। কিন্তু দীর্ঘমেয়াদি প্রেমের সম্পর্ক গড়তে চাইলে মেনে চলতে হবে বেশ কিছু শর্ত। সম্পর্কের ভিতকে শক্ত করতে কী কী মানতে হবে জেনে নিন।

প্রেমের সম্পর্কে সততা দরকার। সঙ্গীর কাছে নিজেকে জাহির করতে মিথ্যা বলবেন না।

সম্পর্ক গড়তে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তার শখ, ইচ্ছাকে সম্মান করুন।

যেকোনো সমস্যায় একে অন্যের পাশে থাকার চেষ্টা করুন।

সম্পর্কের ভিতকে শক্ত করতে একসঙ্গে সময় কাটানো খুব জরুরি। ব্যস্ততা থাকলেও দেখা করুন, কথা বলুন।

ভালোবাসার সম্পর্কে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। প্রেমিক-প্রেমিকার আগে, দুজন দুজনের ভালো বন্ধু হয়ে উঠুন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা