লাইফস্টাইল

আঁচিল দূর করার উপায়

সান নিউজ ডেস্ক : আঁচিল একটি ভাইরাসজনিত সংক্রামণ। যা স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। এটি অনেকটা তিলের মতোই দীর্ঘস্থায়ী হয়।

অনেকে আঁচিল দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন। এতে যেসব সময় উপকার মেলে তা কিন্তু নয়। অনেক সময় দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া। এর বদলে প্রাকৃতিক উপায়ে আঁচিল দূর করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক আঁচিল দূর করার প্রাকৃতিক উপায়

কলার খোসা ব্যবহার

কলার খোসা আঁচিল দূর করতে সাহায্য করে। এজন্য খোসার ভেতরের অংশ বের করে ভালোভাবে চটকে নিন। এরপর ঘুমের আগে আঁচিলের উপর ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পানিতে আঁচিলের স্থান ধুয়ে ফেলুন। কলার খোসায় থাকে পর্যাপ্ত অ্যান্টি অক্সিডেন্ট, যে কারণে এটি ব্যবহার করলে আঁচিল দূর হয় সহজে।

আঁচিল দূর করতে রসুনের ব্যবহার

আঁচিল দূর করতে রসুন বেশ উপকারি। প্রথমে রসুনের কয়েকটি কোয়া নিয়ে কুচি করে নিন। এবার সেগুলো দিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট আঁচিলের উপরে লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আস্তে আস্তে আঁচিল দূর হয়ে যাবে।

পেঁয়াজের রসের ব্যবহার

আঁচিল দূর করতে পেঁয়াজ কার্যকরী। প্রথমে পেঁয়াজ কুচি করে নিতে হবে। এরপর তার সঙ্গে সামান্য লবণ মিশিয়ে সারাদিন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি আঁচিলের স্থানে ব্যবহার করতে হবে। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পানি দিয়ে আঁচিলের স্থান ধুয়ে ফেলবেন। এভাবে প্রতিরাতে ব্যবহার করলে আঁচিল দূর হতে সময় লাগবে না।

আঁচিল দূর করবে অ্যালোভেরা জেল

আঁচিল দূর করার ক্ষেত্রে অ্যালোভেরা জেল বেশ কার্যকরী উপাদান। অল্প অ্যালোভেরা জেল নিয়ে আঁচিলের উপর লাগিয়ে নিন। অপেক্ষা করুন শুকিয়ে না যাওয়া পর্যন্ত। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। প্রতিদিন তিনবার এভাবে ব্যবহার করুন। দ্রুতই উপকার পাবেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা