লাইফস্টাইল

পরিশ্রমিদের মশা বেশি কামড়ায়

লাইফস্টাইল ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন, যাদের রক্ত মশা অনেক বেশি পছন্দ করে। খুঁজে খুঁজে তাদেরই আক্রমণ করে মশারা। কিন্তু তারা কী এমন অপরাধ করেছেন যে বার বার তাদের দিকেই মশার চোখ!

মশা কয়েক ধরনের মানুষকে বেশি কামড়ায়। কিছু বৈশি‌ষ্ট্যের কারণে ভিড়ের মধ্যেও তাদের খুঁজে পেতে মশাদের বেগ পেতে হয় না। কাদের এবং কোনো অবস্থায় বেশি মশা কামড়ায়, তা জেনে নেওয়া যাক-

* বেশি শারীরিক পরিশ্রম করলে মশার শিকারে পরিণত হতে পারেন আপনিও! খেয়াল করবেন, কিছুক্ষণ দৌড়ানোর পর মশারা ছেঁকে ধরছে। এর জন্য দায়ী আমাদের শরীরের ল্যাকটিক অ্যাসিড। শারীরিক পরিশ্রমের পর মাংসপেশী থেকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে ল্যাকটিক অ্যাসিড নির্গত হয়। এই ল্যাকটিক অ্যাসিডের গন্ধ মশাদের আকর্ষণ করে।

* মশাদের ঘ্রাণ শক্তিও প্রখর। যে ব্যক্তির শরীরে কায়রামোনস রাসায়নিক বেশি থাকে, তাদের রক্ত মশারা বেশি পছন্দ করে।

* গর্ভবতী নারীদের মশা বেশি কামড়ায়। কারণ অন্য নারীদের তুলনায় গর্ভবতীরা ২১ শতাংশ বেশি কার্বন-ডাই-অক্সাইড ছাড়েন। কার্বন-ডাই-অক্সাইডের দ্বারা মশারা সহজে আকৃষ্ট হয়।

* ‘ও’ গ্রুপের রক্তের স্বাদে মশগুল থাকে মশারা। গবেষণায় জানা গিয়েছে, অন্য গ্রুপের রক্তের তুলনায় ‘ও’ গ্রুপের রক্ত থাকলে সেই ব্যক্তি অন্যান্যদের তুলনায় ৮৩ শতাংশ বেশি মশার কামড় খায়। আসলে ‘ও’ পজিটিভ এবং ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তের একটি বিশেষ গন্ধ রয়েছে। সেই গন্ধ শুকেই ‘ও’ পজিটিভ গ্রুপের ব্যক্তিদের আক্রমণ করে মশারা।

* আবার পোশাকের রঙও মশাদের আকৃষ্ট করতে পারে। গাঢ় রঙের পোশাক, কালো, লাল, নীল রঙ মশাদের বিশেষ পছন্দের। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে হলে হালকা রঙের জামাকাপড় পড়া উচিত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা