লাইফস্টাইল

পিরিয়ডে টিকার প্রভাব

সান নিউজ ডেস্ক : সাধারণ মানুষের কাছে করোনার টিকা দেয়ার আগ্রহ বাড়ছে। সরকারি ভাবে এখন ১৮ থেকে ৩৫ বছরের বেশি নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেয়ার পরে মাথা ব্যথা, ক্লান্তি, শরীরে ব্যথা এবং জ্বরের মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া খুবই সাধারণ। তবে অনেক মহিলাকে টিকা নেয়ার পরে পিরিয়ড সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে।

জেনে নিন এই ব্যাপারে বিশেষজ্ঞরা কী বলছেন।

টিকা নেয়ার পরে পিরিয়ডের উপর প্রভাব

৩৫ বছর বয়সী এক ভারতীয় মহিলা জানিয়েছেন, টিকা নেওয়ার পরে পিরিয়ডের সময় তাঁর প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। তিনি কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ মার্চ মাসে এবং দ্বিতীয় ডোজ মে মাসে গ্রহণ করেছিলেন। প্রথম ডোজের কিছুদিন পরেই পিরিয়ডের ডেট ছিল, তবে দ্বিতীয় ডোজের সময় তাঁর মাসিক চলছিল। ডোজ নেওয়ার পরে প্রচুর ব্যথা হয়েছিল এবং ১০ দিনেরও বেশি সময় ধরে ব্লিডিং হয়েছিল।

বিশেষজ্ঞ মতামত

বিশেষজ্ঞদের মতে, এই বিষয় নিয়ে খুব বেশি কথা হয়নি এবং অনেকে এ সম্পর্কে অবগত নয়। তবে স্ট্রেস বা পর্যাপ্ত ঘুমের অভাব পিরিয়ডকে প্রভাবিত করতে পারে। মহামারীর কারণে অনেকে মানসিক চাপে ছিলেন বা আছেন, যার কারণে পিরিয়ডের সমস্যা মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে।

তাদের মতে, এগুলো সব অস্থিতিশীল পার্শ্ব প্রতিক্রিয়ায় হতে পারে। এই রকম পার্শ্ব প্রতিক্রিয়ার তুলনায় টিকা নেওয়ার উপকারিতা বেশি এবং মহিলাদের কোনও দ্বিতীয় চিন্তা না করে শিগগিরই টিকা গ্রহণ করা উচিত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা