লাইফস্টাইল

মাংসের গন্ধ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক : কোরবানির পর ঘরে মাংস আনা হলে ঘর যেমন নোংরা হয় তেমনি মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে। এই গন্ধ ঘর থেকে সহজে দূর হতে চায় না। এমনকি কয়েকদিনও থেকে যায় এই গন্ধ।

ঘর থেকে মাংসের গন্ধ দূর করার জন্য কিছু নিয়ম মানতে হবে। চলুন জেনে নেই কীভোবে ঘর পরিষ্কার করলে দ্রুত মাংসের গন্ধ দূর হবে-

১। মাংস ভাগ করার সময় মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিন। যেনো মেঝেতে মাংস কিংবা রক্ত না লাগে। মাংস গোছানোর কাজ শেষ হয়ে গেলে প্লাস্টিক ক্লথটি ফেলে দিন ডাস্টবিনে।

২। মাংস প্যাকেট করে ফ্রিজে রাখুন। যেহেতু অনেক ফ্রিজ খোলা হয়, তাই ফ্রিজের গায়ে বা হ্যান্ডেলে মাংসের গন্ধ হয়ে থাকে। তাই মাংস ফ্রিজে রাখা শেষ হলে এর বাইরের অংশ পরিষ্কার করুন হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে।

৩। যেসব পাত্রে কাঁচা মাংস রাখা হয়েছিল, সেগুলো দ্রুত ধুয়ে ফেলতে হবে। এসব পাত্র থেকে চর্বি দূর করতে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।

৪। হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘর থেকে মাংসের গন্ধ চলে যাবে।

৫। ঘরের সব জানালা ও দরজা খুলে রাখুন। এতে ঘরে জমে থাকা গন্ধ চলে যাবে। সুগন্ধী এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন ঘরে। তাহলে দ্রুত ঘরের গন্ধ দূর হয়ে যাবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা