লাইফস্টাইল

বুটের ডালে খাসির মাথা

সান নিউজ ডেস্ক: বুটের ডাল দিয়ে খাসির গোস্তের রয়েছে আলাদা কদর। মজাদার এই খাবারটি ছোট-বড় সবারই পছন্দ। কোরবানির ঈদের সময়ে তৈরি করে নিতে পারেন খাবারটি।

উপকরণ

খাসির মাথা ১ টি

বুটের ডাল ১/৪ কাপ

পেঁয়াজ কুঁচি ১/২ কাপ

আস্ত কাঁচামরিচ ৫ টি

আদা বাটা ১ টেবিল চামচ

রসুন বাটা ১ টেবিল চামচ

দারুচিনি ২ টুকরা

এলাচ ২ টি

লবঙ্গ ২ টি

তেজপাতা ২ টি

হলুদ ১/২ চা চামচ থেকে একটু বেশি

ধনিয়া গুঁড়া ১ চা চামচ

মরিচ গুঁড়া ১চা চামচ/স্বাদমত

স্বাদমতো লবণ

টালা জিরা গুঁড়া ১ চা চামচ

পানি পরিমাণ মতো

তেল ৪ টেবিল চামচ

রান্নার পদ্ধতি:

১। ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। খাসির মাথা ভালকরে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

২। হাড়িতে তেল নিয়ে চুলায় গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে একে একে সমস্ত গরম মশলা দিয়ে দিন।

৩। পেঁয়াজ দিয়ে দিন। একটু ভাঁজা ভাঁজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দিন। এবার সামান্য গরম পানি দিয়ে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিন।

৪। মসলাগুলো একটু কসিয়ে নিন। পানি শুকিয়ে মসলার উপরে তেল উঠে এলে খাসির মাথার মাংস দিয়ে দিন। চুলার আঁচ এ সময় একটু বাড়িয়ে রাখুন।

৫। মাংস ঢেকে রান্না করুন। মাংস থেকে অনেক পানি বের হবে। এই পানিতেই মাংস অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। মাংস মাঝে মাঝে নেড়ে দিন। চুলার আঁচ মাঝারি করে রাখুন।

৬। মাংস বেশ সময় নিয়ে কসিয়ে রান্না করুন। মাংসের পানি পুরোপুরি শুকিয়ে তেল উপরে উঠে গেলে পরিমান মত গরম পানি যোগ করুন। মাঝে মাঝে নেড়ে দিন যাতে হাড়ির নিচে লেগে না যায়।

৭। মাংস সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজানো ডাল মাংসের মধ্যে দিয়ে দিন। এ সময় টালা জিরা গুঁড়াটা দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন।

৮। ঝোলের উপরে তেল উঠে এলে পরিমান মত গরম পানি দিয়ে ভাল করে নেড়ে ঢেকে দিন। হাড়ির নিচে যাতে না লেগে যায় এজন্য মাঝে মাঝে নেড়ে দিন। ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

৯। মাথার মাংস মাখা মাখা হয়ে তেল উপরে উঠে এলে উপরে আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন। চাইলে অল্প তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে মাংসে ফোঁড়নও দিতে পারেন। এতে খাসির মাথার মাংস থেকে বেশ ভাল ঘ্রাণ বের হবে। এখন মাংসগুলো এভাবেই ঢেকে রেখে দিন পরিবেশনের আগ পর্যন্ত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা