লাইফস্টাইল

নখের গোড়ায় যন্ত্রণা

লাইফস্টাইল ডেস্ক : অনেক সময় হাতের নখের গোড়ায় ছোট চামড়া শক্ত হয়ে ওঠে। যা টেনে ওঠানো মোটেই ভালো কাজ না। হাতের নখের গোড়ায় চামড়ার ছাল ছোট হয়েও যন্ত্রণা দেয় অনেক। বিশেষ করে কোনো কিছুর সঙ্গে বেঁধে গেলে কিংবা কাপড়ের কারণে টান পড়লে অস্বস্তি হয়। বিরক্ত হয়ে চামড়াটুকু ছিঁড়ে ফেললে ব্যথায় জেন জান বের হয়ে যায়।

ব্যথা ছাড়াও এই বাড়তি চামড়া টেনে ছিঁড়ে না ফেলার পেছনে রয়েছে নানাবিধ কারণ। স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সেই কারণগুলো নিয়েই এই আয়োজন।

এই বাড়তি চামড়া আসলে নখের অংশ নয়, বরং ত্বক-কোষ, যা নখের আশপাশে বেড়ে ওঠে। যখন ত্বক বাইরের নখ থেকে আলাদা হয় কিন্তু নখের গোড়ার সঙ্গে ঠিকই যুক্ত থাকে তখনই এগুলো তৈরি হয়। যাদের ত্বক শুষ্ক, তাদের এই সমস্যা

ব্যথারে কারণ: প্রধান কারণ হল এগুলো থাকে নখের গোড়ায়, যেখানে রয়েছে অসংখ্য ক্ষুদ্র রক্তনালী ও স্নায়ুর শেষ প্রান্ত। আর এই কারণেই ওই অংশটি অত্যন্ত সংবেদনশীল।

প্রদাহ: এখানে প্রদাহের কারণে যন্ত্রণা ও অস্বস্তি হয়। ব্যথার পাশাপাশি আক্রান্ত অংশটি ফুলে উঠবে এবং নখের চারপাশ লাল হয়ে থাকবে।

সংক্রমন : এই বাড়তি চামড়া টেনে ওঠালে তা নখের গোড়ার অনেকটা চামড়াসহ ছিঁড়ে আসে। ফলে সেখানে সৃষ্ট ক্ষতস্থানে প্রদাহ হয়ে প্রচণ্ড ব্যথা হয়। আর হাত দিয়ে সারাদিন নানান কাজ করা হয়। ফলে প্রচুর জীবাণুর সংস্পর্শে এসে মারাত্বক প্রদাহ সৃষ্টি হওয়ার গুরুতর আশঙ্কা থাকে।

ক্ষত সারাতে করণীয়: কুসুম গরম পানিতে হাত ডুবিয়ে রাখতে পারেন, এতে ত্বক নরম হবে। এবার রাবিং অ্যালকোহল দিয়ে নেইল কাটার জীবাণু মুক্ত করে তা দিয়ে বাড়তি চামড়াটুকু কেটে ফেলুন। এবার কাটা অংশে লোশন মাখিয়ে ত্বক আর্দ্র করে নিন। এর ফলে ওই স্থানে পুনরায় বাড়তি চামড়া দেখা দেওয়ার আশঙ্কা কমবে।

সংক্রমণ হয়ে গেলে করণীয়: এক্ষেত্রে প্রথমেই সেখানে বরফ দিতে পারেন। ব্যবহার করতে অ্যান্টিবায়োটিক মলম। ব্যথা যদি ছড়িয়ে পড়তে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা