লাইফস্টাইল

কাশ্মীরি পোলাও এর সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : বাসায় মেহমান আসলে বা ঈদের বিশেষ দিনগুলোতে খাবার হিসেবে পোলাও এর কোন বিকল্প নেই। আজ দেখুন বিশেষ ধরনের সুস্বাদু কাশ্মীরি পোলাও এর সহজ রেসিপি

উপকরণঃ

বাসমতী চাল – দুই কাপ (ধুয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন)
তেল – ১/৪ কাপ
পেঁয়াজকুচি – আধা কাপ
এলাচ – চারটি
লবঙ্গ – দুটি
লবণ – এক টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী
চিনি – এক টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী
কিশমিশ – দুই টেবিল-চামচ
শাহি বিরিয়ানি মসলা – এক টেবিল চামচ
পোলাও রান্নার জন্য ফুটানো গরম পানি – আড়াই কাপ
আদা বাটা – এক চা চামচ
কেওড়া – এক টেবিল চামচ
জাফরান – আধা চা চামচ
মাওয়া – সিকি কাপ
আনারস কুচি – এক কাপ
আঙুর চিরে নেওয়া – ২৫০ গ্রাম
ঘি – ১/৪ কাপ
তেজপাতা – দুটি
দারচিটি – চার টুকরা
গুঁড়ো দুধ – দুই টেবিল চামচ
কাজু বাদাম আধা কাপ
গরম পানি – আড়াই কাপ
রসুনবাটা – আধা চা চামচ
গোলাপজল – এক টেবিল চামচ (দুই টেবিল চামচ দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)
ডালিম বা আনার দানা – আধা কাপ
আপেল কুচি – এক কাপ
চেরি কুচি – সিকি কাপ
কমলা – দুটি (ছিলে কোষের ভেতরের অংশ বের করে নিন)

প্রনালিঃ


১. সব ফল একটি বাটিতে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে মেখে রেখে দিন ।
২. হাঁড়িতে তেল ও ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মসলার ফোড়ন দিন ।
৩. তাতে পেঁয়াজ সোনালি রং করে ভেজে নিন ।
৪. আদা ও রসুনবাটা দিয়ে কষিয়ে তাতে ভিজিয়ে রাখা বাসমতী চাল দিন ।
৫. পাঁচ মিনিট ভেজে গুঁড়ো দুধ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজুন ।
৬. চাল ভাজা হলে ফুটানো গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন মাঝারি আঁচে ।
৭. পানি টেনে গেলে সব ফল, গোলাপজল, কেওড়া ও চিনি দিয়ে নেড়ে মাওয়া ছিটিয়ে ঢেকে দিন ।
৮. পানি সম্পূর্ণ টেনে গেলে চারটি কাঁচা মরিচ, কাজু বাদাম ও বিরিয়ানি মসলা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ওপর থেকে দুধে ভেজানো জাফরান ও কিশমিশ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ ।
৯. তারপর পোলাও ঝরঝরে হলে ঢেকে চুলা বন্ধ করে দমে রাখুন কিছুক্ষণ।

পরিবেশনঃ
সালাদ ও লেবু দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা