লাইফস্টাইল

চুল পাকা রোধের উপায়

লাইফ স্টাইল ডেস্ক : নানা কারনে চুল পেকে যায়। সাধারণত বংশগত, হরমোনজনিত সমস্যা, মানসিক অবসাদ, ভিটামিনের অভাব হলে চুলে তাড়াতাড়ি পাক ধরে। এছাড়া দূষণ, চুলে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারনেও চুল পাকতে পারে। অল্প বয়সে চুল পাকা নিয়ে অনেকেই বেশ চিন্তিত। চলুন জেনে নেওয়া যাক চুল পাকা রোধের উপায়।

১. মানসিক চাপ বা উদ্বেগ থেকে দূরে থাকুন। কারণ মানসিক চাপ চুল পাকা বাড়িয়ে দিতে পারে।

২. শরীরে পুষ্টিগত কোনো অভাব হচ্ছে কি না সেটা দেখুন। কারণ চুল খাদ্য থেকে পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করে থাকে। পুষ্টির অভাব দেখা দিলে চুল পেকে যায়।

৩. চুল পাকা সমস্যা কমাতে সাপ্লিমেন্ট ভালো কাজ করে। চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলে এ ধরনের সাপ্লিমেন্ট খেতে পারেন।

৪. চুল পাকা রোধে প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন বি ১২, জিঙ্ক, কপার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন।

৫. ধূমপান করলে শরীরে মেলানিন উৎপাদন ব্যাহত হয়। ফলে চুলে পাক ধরা ত্বরান্বিত হয়। তাই ধূমপান থেকে বিরত থাকুন।

৬.চিকিৎসকের পরামর্শ ছাড়া চুলে কলপ, রাসায়নিক ব্যবহার করা থেকে বিরত থাকুন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা