লাইফস্টাইল

ডাবের পানির ক্ষতিকর দিক

লাইফ স্টাইল ডেস্ক : ডাবের পানি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি দেহের ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চিকিৎসকেরা ডাবের পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন।

উপকারের পাশাপাশি ডাবের পানি কিছু মানুষের জন্য বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক ডাবের পানি কাদের জন্য ক্ষতিকর-

উচ্চ রক্তচাপ থাকলে

ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকায় রক্তচাপ বাড়িয়ে দেয়। তাই উচ্চ রক্তচাপের রোগীদের ডাব এড়িয়ে চলা উচিত।

যারা ওজন কমাতে চান

ডাবের পানিতে ক্যালোরির পরিমাণ বেশি থাকায় ওজন বেড়ে যায়। তাই যারা ওজন কমাতে চান তারা ডাবের পানি পান করা থেকে বিরত থাকুন।

যাদের কিডনি রোগ রয়েছে

কিডনি অকার্যকর হলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের হয় না। তাই দেহে থাকা পটাশিয়াম ও ডাবের পানির পটাশিয়াম একত্র হয়ে কিডনি অকার্যকর করে দেয়। এজন্য কিডনি রোগ হলে ডাব এড়িয়ে চলুন।

যাদের ডায়বেটিস রয়েছে

ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকলেও কার্বহাইড্রেট ও ক্যালোরি অধিক মাত্রায় থাকার কারনে রক্তে শর্করা বেড়ে যায়। তাই ডায়বেটিস থাকলে ডাব খাওয়া যাবে না।

পুষ্টি উপাদান কমে যায়

অতিরিক্ত ডাবের পানি পান করলে প্রসাবের সঙ্গে শরীর থেকে পুষ্টিকর উপাদান বের হয়ে যায়। যার ফলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা তৈরি হয়।

এলার্জি হতে পারে

ডাব খেলে অনেকের শরীরের র‍্যাশ হয়, হাঁচি আসে, ত্বক লাল হয় ও চোখে পানি আসে। যাদের এ ধরণের এলার্জিক সমস্যা হয় তারা ডাব এড়িয়ে চলা উত্তম।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা