লাইফস্টাইল

প্রেম না লালসা!

লাইফস্টাইল ডেস্ক: প্রিয়জনের মনে কী আছে তা অনেকেই টের পান না। এর কারণে প্রেম। আর প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়! আর সুন্দর সম্পর্ক বজায় রাখতে প্রিয়জনের ব্যক্তিত্ব কেমন তা যাচাই করে নেওয়া বুদ্ধিমানে কাজ।

অনেকেই সম্পর্কে জড়ান তার লোভ বা লালসা হাসিল করার জন্য। সেখানে ভালোবাসা কম, স্বার্থপরতা বেশি থাকে।

যার ফলে দিন দিন সম্পর্ক নষ্ট হতে থাকে। একে অন্যের প্রতি রাগ, লালসা এবং দেখানো ভালোবাসার সম্পর্কে বিরাজমান থাকে। সঙ্গীর স্বার্থপরতা ও লালসা সম্পর্কে অধিকাংশ মানুষই প্রথম দিকে বুঝতে পারে না। তবে কিছু বিষয় আছে, যেগুলো মাথায় রাখলে বুঝতে পারবেন, সঙ্গী আপনাকে মন থেকে ভালোবাসেন না।

হুট করে প্রেম

প্রেমে মানুষ হুটহাট করেই পড়ে থাকে। তবে হঠাৎ প্রেমে ভালোবাসা কিংবা সততা থাকে না। আপনি কাউকে জানেন না বা তার খোঁজটুকু নেননি, এমন ক্ষেত্রে সম্পর্ক গড়ে তোলা ঠিক নয়।

দুটো মানুষের মনের মিল, পারস্পরিক বোঝাপড়া থাকলেই কিন্তু একে অপরকে ভালোবাসা যায়। সত্যিকারের ভালোবাসা জন্মাতে বেশ কিছু সময় দিতে হয়। তাই একদিনের দেখা কিংবা পরিচয়ে একে অপরকে অনেক উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না।

ফোন কল বা টেক্সট ব্যাক করে না

সঙ্গীর স্বার্থপরতা বোঝার আরও একটি লক্ষন হলো ফোন কল বা টেক্সট ব্যাক না করা। হয়তো আপনিই সবসময় সঙ্গীর খোঁজ নেন। আর সে ওই প্রয়োজনটুকুও বোধ করে না।

এমনকি আপনার মিসড কল দেখার পরও কখনও কল ব্যাক করেন না। আপনার প্রয়োজনে এমন ব্যক্তি কখনোই পাশে থাকবে না। তাই এমন সঙ্গীর কাছ থেকে দূরে থাকুন।

নিজের মত চাপিয়ে দেওয়া

সঙ্গী কি আপনার মতামত বা ভাবনাকে কোনো পাত্তাই দেন না? এমন মানুষেরা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দেন। তিনি যা চান জোর করে সেটাই করাতে চান।

আপনার প্রয়োজনীয় কোনও কাজ থাকলেও তা বাতিল করতে বাধ্য করেন। কিন্তু নিজের প্রয়োজনে আপনার অনুভূতিকেও এরা পদতলে পিষ্ট করতে দ্বিধাবোধ করবে না। সঙ্গী হিসেবে এমন মানুষকে কখনও বেছে নিবেন না।

সব সিদ্ধান্ত আপনারই

সব বিষয়েই কি আপনার সঙ্গী উদাসহীন? কোথাও যাওয়া, খাওয়া, থাকাসহ বিভিন্ন বিষয়ে যদি আপনাকেই সিদ্ধান্তি নিতে হয় তাহলে সঙ্গীর প্রয়োজন কোথায়!

এমনকি যদি আপনার জন্মদিনেও তিনি কোনো উপহার না দেন বা দিন-তারিখ ভুলে যান, তাহলে চিন্তার বিষয়। এমন মানুষ আর যাই হোক মোটেই বেশিদিন সম্পর্কে থাকতে পারেন না।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা