লাইফস্টাইল

ধূমপান ছাড়তে চান?

লাইফস্টাইল ডেস্ক: সবারই জানা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এ কথা। তবু মানুষ জেনেশুনেই বিষপান করে। ধূমপান হতে পারে মৃত্যুর কারণ। এর কারণে এমন অনেক অসুখ দেখা দেয় যা ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানাচ্ছে হৃদরোগের জন্য ৫৪ ভাগ ক্ষেত্রেই দায়ী হলো ধূমপান। গবেষনায় দেখা গেছে, সাধারণের তুলনায় ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে ছয় গুণ বেশি। হৃদরোগীদের ক্ষেত্রে সিগারেট খেতে গিয়ে হার্ট অ্যাটাকের ঘটনাও কম নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, অন্যদের তুলনায় ধূমপায়ীদের করোনায় সংক্রমণের পর মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। ধূমপায়ী কেউ করোনায় সংক্রমিত হলে তার মৃত্যু ঝুঁকিও ১৪ গুণ বেশি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো, ধূমপান ছেড়ে দিন। কারণ সুস্থ থাকতে চাইলে ধূমপান বর্জন করা জরুরি। অনেকেই ধূমপান ছাড়তে চেয়েও পারেন না। কারণ তাদের এই অভ্যাস ত্যাগের প্রক্রিয়া অনেক সময় সঠিক থাকে না।

ধূমপানের মতো অভ্যাস চাইলেই একদিনে ছাড়া সম্ভব হয় না। কিছুটা সময় নিতে হয়। চলুন জেনে নেওয়া যাক ধূমপান ছাড়ার কার্যকরী পদ্ধতি-

ধূমপান ছাড়ার জন্য সবার আগে প্রয়োজন নিজের ইচ্ছাশক্তি। আপনি যদি একবার সিদ্ধান্ত নেন যে ধূমপান ছেড়ে দেবেন, তাহলে সেই সিদ্ধান্তে অটল থাকুন। কারও কাছে দৃঢ় প্রতীজ্ঞাবদ্ধ হওয়ার দরকার নেই। বরং নিজের সিদ্ধান্তকেই সম্মান জানান।


অনেকেই সিগারেট পকেটে রাখা বন্ধ করে দেন। তারা ভাবেন চোখের সামনে না থাকলে খাওয়ার ইচ্ছা চলে যাবে। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। চোখের সামনে না থাকলে সিগারেটের তৃষ্ণা আরও বেশি বোধ হতে থাকে।

তখন দেখা যায় অন্যের কাছ থেকে চেয়ে খাচ্ছেন। এর বদলে নিজের পকেটেই সিগারেট রাখুন। কিন্তু সিগারেট খাওয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করুন।

সব সময় যে সিগারেট খেতে ইচ্ছা করে তা কিন্তু নয়। তাই খেয়াল করুন, কোন সময়টাতে আপনার সিগারেট খেতে বেশি ইচ্ছা করে? হতে পারে তা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে, ফোনে কথা বলার সময়, টিভি দেখার সময়, খাবারের পর কিংবা চায়ের সঙ্গে। যে সময়েই হোক, নিজেকে নিয়ন্ত্রণ করুন।

কাজ করতে করতে সিগারেট ধরানোর অভ্যাস? আজ থেকে এই অভ্যাস বাদ দিন। যদি সিগারেট ধরানোর পর মনে পড়ে যে আপনি সিগারেট ছাড়তে চাচ্ছেন, তখন নিজেকে আরেকবার প্রশ্ন করুন, সত্যি আপনি কী চান?

যদি আপনার সত্যিই সিগারেট খেতে খুব ইচ্ছা হয় তাহলে মনের সঙ্গে জোর না করে চুপচাপ বসে আরাম করে সিগারেট খান। খাওয়ার সময় শরীরের প্রতি মনোযোগ দিন। এবার চোখ বন্ধ করে চিন্তা করুন, সিগারেটের ধোঁয়া নাক দিয়ে যাচ্ছে। যেতে যেতে তা একটা বিষাক্ত সাপের আকার ধারণ করছে। ফুসফুসে পৌঁছে ফণা তুলে ছোঁবল মারছে আর ঢেলে দিচ্ছে নিকোটিন নামক বিষ।

বিষাক্ত কোনো সাপ ছোঁবল মারলে আপনার শরীর ও মনে যে অনুভূতি হতো সেরকম অনুভব করুন। এমন অবস্থায় নাক, মুখ, গলা, হৃত্‍পিণ্ড ও পাকস্থলীর প্রতিক্রিয়া লক্ষ্য করুন।

এই পর্যায়ে আরেকবার সিগারেটে টান দিন। চিন্তা করুন, আরেকটি বিষাক্ত সাপ ফুসফুসের দিকে যাচ্ছে। এবারও আগের মতো একইভাবে অনুভব করার চেষ্টা করুন।

এভাবে পুরো সিগারেট শেষ করুন। পুরো প্রক্রিয়ায় আপনার অনুভূতিগুলো একটি ডায়েরিতে লিখে রাখুন। অন্যের সামনে বা কোনো কাজ করার সময় সিগারেট খাবেন না। পুরো প্রক্রিয়াটি কয়েকদিন অনুসরণ করুন।

এতে সিগারেট সম্পর্কে আপনার মনে এক ধরনের তিক্ত অনুভূতি জন্ম নেবে। এতে সিগারেট ছেড়ে দেওয়ার কাজটি আপনার জন্য বেশ সহজ হয়ে যাবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা