লাইফস্টাইল

চুলপড়া রোধে কার্যকরী ওষুধ আবিষ্কার থাই বিজ্ঞানীদের

সান নিউজ ডেস্ক : থাইল্যান্ডের গবেষকরা দাবি করেছেন, ম্যানগ্রোভ গাছ থেকে তারা এক ধরনের নির্যাস আবিষ্কার করেছেন, যা চুলপড়া রোধ করে মাথা টাক হওয়া থেকে রক্ষা করে। এটি মূলত মাথা টাক হওয়ায় দায়ী একটি হরমোনকে প্রতিহত করে চুলপড়া বন্ধ করে।

টাক হওয়ার সবচেয়ে সাধারণ রূপ- এন্ড্রোজেনিক এ্যালোপেসিয়ায় আক্রান্ত ৫০ জন রোগীর ওপর একটি ছোট্ট গবেষণায় এই দাবি করেছেন তারা। গবেষণায় বলা হয়েছে, এই নির্যাস চুল পড়া বন্ধ করে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে।

এ্যাভিসেনিয়া মেরিন নামক ওই উপাদানটিতে প্রধান কেমিক্যাল এ্যাভিসেকুইনন-সি রয়েছে। সক্রিয় এই যৌগ যে এনজাইমগুলো হরমোনের মাত্রা বাড়িয়ে টাক পড়তে ভূমিকা রাখে, সেগুলোতে হস্তক্ষেপের মাধ্যমে চুল পড়ার রোধ করে বলে মনে করা হয়।

গবেষকদের আশা, তাদের এই গবেষণার ফলাফলগু এ্যান্ড্রোজেনেটিক এ্যালোপেসিয়ায় আক্রান্ত লোকদের চুল পড়া রোধে কার্যকর ভূমিকা রাখবে। জানা গেছে, থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এ্যাভিসেকুইনন-সি নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি তারা থাইল্যান্ডের জাতীয় গবেষণা কাউন্সিলের একটি পুরস্কারও পেয়েছেন।

এন্ড্রোজেনিক এ্যালোপেসিয়ায় আক্রান্ত ৫০ জন পুরুষ ও নারীর ওপর নির্যাসটি পরীক্ষা করা হয়েছে, যারা প্রতিদিন তাদের মাথার ত্বকে এই পদার্থ ব্যবহার করতেন। থাই গবেষকরা নিয়মিতভাবে ৫০ জন অংশগ্রহণকারীর অগ্রগতির চিত্রের ছবি তুলে রাখতেন। এতে তাদের সর্বজনীন দৃশ্যমান উন্নতি দেখা গেছে।

ফার্মাকোগনোসি এবং ফার্মাসিউটিক্যাল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওয়ানচাই ডেকনামকুল বলেন, এই নির্যাস চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও কাজ করে। সূত্র: ডেইলি মেইল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা