লাইফস্টাইল

সোশ্যাল মিডিয়া ২ ঘণ্টার বেশি না 

লাইফস্টাইল ডেস্ক : বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা হোক বা একা রাত দুপুরে, আমাদের সঙ্গী হয় হাতের স্মার্টফোন। সারাদিনই আমরা কোনো না কোনো ডিভাইসে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকি। এতে করে আমরা সাময়িক ভালো সময় কাটাচ্ছি মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।

এক সমীক্ষায় বিজ্ঞানীদের দাবি, সোশ্যাল মিডিয়ায় বেশি সময় থাকার ফলে দেখা দিতে পারে মানসিক অবসাদ। প্রভাব পড়ে সম্পর্কেও। ফেসবুক, ইনস্ট্রাগাম, হোয়াটসআপ বা টুইটারে দীর্ঘ সময় কাটালে তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ব্রায়ান প্রিম্যাক এ বিষয়ে জানান, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং তার কারণে মানসিক স্বাস্থ্যে সমস্যা ও মানসিক অবসাদ এই দুইয়ের মাঝে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যা সহজে বের করা সম্ভব হয় না। কেউ ডিপ্রেশন বা মানসিক অবসাদে থাকলে তা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপরে সেভাবে প্রভাব ফেলে না। কিন্তু যদি কেউ সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে, তা হলে তার মধ্যে অবসাদ তৈরি হতে পারে।

সমীক্ষায় ১৮ থেকে ৩০ বছর বয়সী হাজারেরও বেশি মানুষের থেকে তথ্য সংগ্রহ করা হয়। তাদের দেওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা সিদ্ধান্তে আসেন, দিনে দু'ঘণ্টার বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটানো উচিত নয়। অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় সময় কাটালে কোনো লাভ হয় না। বরং মানসিক সমস্যার পাশাপাশি মনুষ আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারে। এছাড়াও কাজ, বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।

এমনিতেই মহামারি করোনা আমাদের মানসিক চাপে রেখেছে, এই করোনাদিনের বেশিরভাগ সময় কাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময় চলে গেলে আর ফিরে আসে না। ফানি ভিডিও দেখে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে, সময়গুলো নিজের উন্নয়নে কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে জন্য দিনের দুই ঘণ্টা বেশি সময় দেওয়া যাবে না।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা