লাইফস্টাইল

ত্বকের যত্নে টমেটোর ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক : সুস্থ, পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে টমেটোর জুড়ি নেই। সামান্য টক প্রকৃতির এই সবজিতে প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি থাকে। যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। এছাড়াও টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা আমাদের ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দুর করে ত্বক মসৃণ করে। ত্বকের তেলচিটে ভাব, ব্রণ, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসও দূর করে টমেটা।

ত্বকের সমস্যায় টমেটোর ব্যবহার-

তেলচিটে ভাব দূর করে:
টমেটো ত্বকের তেলচিটে ভাব দূর করে ত্বক মসৃণ ও পরিষ্কার রাখে। কাঁচা টমেটোর রস মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেললেই উপকার পাওয়া যায়।

ত্বকের অবাঞ্ছিত ছিদ্র দূর করে:
ত্বকের অবাঞ্ছিত ছিদ্র এবং ব্ল্যাক হেডস দূর করে। অর্ধেক টমেটো নিয়ে মুখে ঘসে লাগিয়ে অন্তত পনেরো মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বক উজ্জ্বল করে:
টমেটো ত্বকের ঔজ্জ্বল্য ফেরত আনে। একটা গোটা টমেটোর শাঁস ও এক চা চামচ তাজা মিন্ট বাটার সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ট্যান দূর করুন:
সূর্যের তাপে ত্বকের ট্যান দূর করতে টমেটো অত্যন্ত কার্যকর। একটা টমেটো চটকে এক চা চামচ মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। পনেরো মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

রোদে পোড়ার ক্ষতিকর প্রভাব দূর করে:
ভিটামিন সি এবং ভিটামিন এ যুক্ত টমেটো রোদে পোড়া ত্বকের ক্ষতিকর প্রভাব দূর করতেও সাহায্য করে। টমেটোর রসের সঙ্গে বাদাম দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। ত্বকের পোড়া ভাব দূর হবে।

টমেটো স্কিন টোনার:
টোনারের গুরুত্ব সম্পর্কে সকলে সচেতন নয়। কিন্তু টোনার খুবই গুরুত্বপূর্ণ। এটা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। একটা শশার রস ও একটা টমেটোর রস ভালভাবে মিশিয়ে বায়ু নিরুদ্ধ স্প্রে বোতলে রেখে দিন এবং টোনার হিসাবে ব্যবহার করুন। মিশ্রণটা রেফ্রিজারেটরে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব।

টমেটো চিনি স্ক্রাব:
খোসা সমেত দুটো লেবুর সঙ্গে বরফ মিশিয়ে মিক্সারে ব্লেন্ড করুন। কুড়িটা মিন্ট পাতা, দুটো টমেটো যোগ করুন। এবার মিশ্রণে পাঁচ টেবিল চামচ চিনি যোগ করুন। এই মিশ্রণটা স্ক্রাবার হিসাবে সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।

টমেটো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া টম্যাটোর বীজ দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে। সুতরাং খাদ্য তালিকার পাশাপাশি ত্বকের যত্নেও টমেটো ব্যবহার করুন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা