লাইফস্টাইল

চুলের রুক্ষতা দূর করার ৪টি উপায়

লাইফস্টাইল ডেস্ক : আপনি কী রুক্ষ চুলের সমস্যায় ভুগছেন? জৌলুস ফিরিয়ে আনতে না বুঝেই নিত্য-নতুন প্রসাধনী ব্যবহার করছেন? এতে ক্রমশ আপনার চুলের নিজস্ব জৌলুশই হারিয়ে ফেলেছেন! তবে হতাশ না হয়ে চুলের যত্নে কিছুটা সময় দিন।

কারণ চুলের জন্য প্রকৃত পুষ্টিদায়ক উপকরণগুলো আপনার নাগালের মধ্যেই রয়েছে। কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ঘরোয়া উপায়ে আপনি পেতে পারেন সুন্দর ঝলমলে চুল। চলুন জেনে নিই ঘরোয়া ৪টি উপায়-

আপেল সাইডার ভিনেগার ও মধু
একটা পাত্রে অল্প পরিমাণ পানি নিয়ে তাতে এক চা চামচ আপেল সাইডার ভিনেগার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওই মিশ্রণে দুই চা চামচ মধু দিয়ে পুনরায় ভালো করে মিশিয়ে মিশ্রণটি রেখে দিন। গোসলের সময় শ্যাম্পু করার পর মিশ্রণটি ভালো করে পুরো চুলে লাগিয়ে তিন থেকে চার মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

দই, কলা ও আমন্ড অয়েল
একটা পাকা কলা নিয়ে সেটাকে ভালো করে চটকে পেস্ট বানাতে হবে। এরপর তাতে এক চামচ দই এবং এক চামচ আমন্ড অয়েল দিয়ে ভালো করে ফেটিয়ে মিশ্রণ তৈরি করে রেখে দিন। গোসলের পর পুরো চুলে কন্ডিশনারের মত করে লাগিয়ে হাত দিয়ে মাসাজ করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

শিয়া বাটার ও অলিভ অয়েল
আধা কাপ শিয়া বাটারের সাথে এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এবার চুলের গোড়া বাদ দিয়ে পুরো চুলে ঐ মিশ্রন ভালো করে লাগিয়ে দুই থেকে তিন মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা, দই ও সিসেমি অয়েল
একটি পাত্রে তিন চা চামচ অ্যালোভেরা জেলের সাথে এক চা চামচ দই এবং একই পরিমাণ সিসেমি অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশনারের মত করে চুলে লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই সব ঘরোয়া উপায়ে আপনার চুলের হারানো জৌলুস ফিরে পাবেন খুব সহজেই।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা