লাইফস্টাইল

শীতে ঠোঁট ফাটা রোধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : শীতে অনেকেরই ঠোঁট লাল হয়ে ফেটে যায়, কোনাগুলি ফেটে যায়। মুখের বা ঠোঁটের দুই কোণায় ঘা হয়ে সাদা হয়ে যায়।হা করতে কষ্ট হয়। ফুলে যায়, ব্যথা হয় এবং খেতে অসুবিধা হয়। দেখতেও খারাপ লাগে।

ঠোঁট ফাটলে অনেক সময় ত্বকের মরা অংশ জমে ঠোঁটের ওপর। এটা বন্ধ করতে রাতে ঘুমানোর সময় বাদাম তেল লাগাতে হবে ঠোঁটে। মরা অংশ কোনো অবস্থাতেই টেনে তোলা যাবে না। ঠোঁট ভেজাতে জিব দিয়ে কখনো চাটবেন না। মুখের লালায় যে রাসায়নিক উপাদান থাকে, তা ঠোঁটকে আরও শুকিয়ে দেয়।

পুরো শীতে গোলাপের পাপড়ির মতো ঠোঁটের কোমলতা ধরে রাখতে আজ থেকেই আমাদের যত্ন নিতে হবে। ঠোঁট মসৃণ করতে দুধের সর, মধু ও চিনি দিয়ে প্রতিদিন মাত্র দুই মিনিট ম্যাসাজ করুন। পাবেন চমৎকার ফল। আমাদের শরীর আর্দ্র থাকলে ঠোঁটও শুষ্ক হবে না। এজন্য প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন।

ঠোঁট শুষ্ক লাগলে কখনোই জিভ দিয়ে ভেজাবেন না, সঙ্গে লিপবাম রাখুন। কয়েকঘণ্টা পরপর লাগিয়ে নিন। খাবারের বিষয়েও থাকতে হবে সচেতন। ভিটামিন সি সমৃদ্ধ লেবু, জলপাই, আনারস, স্ট্রবেরি, টমেটো, ব্রকলি, সবুজ শাক সবজিসহ সব সময় সহজপাচ্য ও হালকা মশলাযুক্ত স্বাস্থ্যকর খাবার খান। নিয়মিত খেজুর, বাদাম, দুধ বেশি বেশি খান।

ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং দেহ ও ত্বকের কোষের ক্ষতিরোধ করে। তাছাড়া টিস্যুর গঠন ও ক্ষতস্থানের আরোগ্য লাভেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ পুষ্টি উপাদান।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা