নিমের ব্যবহার : ত্বক ও চুলের যত্ন
লাইফস্টাইল

নিমের ব্যবহার : ত্বক ও চুলের যত্ন

লাইফস্টাইল:

নিমের প্রাকৃতিক ঔষধি গুণ সমৃদ্ধ, যা ত্বক ও চুল ভালো রাখতে সহায়তা করে।
শুধু পাতা নয়, নিমের গাছের ডাল কিংবা বাকল- সবই উপকারী।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ত্বক ও চুলের নিম ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানানো হল:

দাগ কমাতে: নিম ত্বকের তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করে, ক্ষত সারায়, কোলাজেন বৃদ্ধি করে এবং ব্রণের কারণে হওয়া দাগ কমাতেও সহায়তা করে। এটা ত্বকের কোষের আরোগ্যলাভ করতে প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে।

নিম প্রাকৃতিকভাবে ত্বকের হাইপার পিগমেন্টেইশন ও দাগ কমাতে সহায়তা করে।

ভালো ফলাফল পেতে নিমপানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

ব্রণ সারাতে: নিম কেবল দাগই কমায় না বরং এটা ব্রণ কমাতেও সহায়তা করে।

নিমে আছে অ্যান্টিসেপটিক ও ব্যাক্টেরিয়া-রোধী উপাদান যা ব্রণ কমাতে সহায়তা করে।

তাই ব্রণের সমস্যা থাকলে ত্বকে নিম সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে পারেন।

অতিরিক্ত সিবাম নিয়ন্ত্রণ করতে: নিম শুষ্ক ত্বকেও খুব ভালো কাজ করে।

নিমে অ্যাস্ট্রিনজেন্ট থাকায় তা তৈলাক্ত ত্বকে খুব ভালো কাজ করে।

একই কারণের জন্য ত্বকে নিমের পানি ব্যবহার করতে পারেন।

চুলের বৃদ্ধি: নিমে আছে প্রদাহ ও ফাঙ্গাসবিরোধী উপাদান এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা নির্দ্বিধায় নিমের তেলের ওপর ভরসা করতে পারেন।

খুশকি দূর করতে: খুশকির সমস্যা দেখা দিলে নিমপাতা সমাধান হিসেবে বেছে নিতে পারেন।

এটা ম্যালাসিজিয়া ফাঙ্গাস দূর করে। যা মূলত মাথার ত্বকে খুশকি সৃষ্টি করে।

নিম পানি দিয়ে চুল ধুয়ে নিন, এতে খুশকি দূর হবে।

সাননিউজ/এফএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা