সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় মানবিক সহায়তায় বাধা 

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই অঞ্চলটির স্বাস্থ্য ব্যবস্থাভেঙে পড়েছে ও এরসঙ্গে তীব্র মানবিক সংকট সেখানে দেখা দিয়েছে।

আরও পড়ুন: ভারতে ভোট শুরু ১৯ এপ্রিল

শনিবার (১৬ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে। সংস্থাটি জানিয়েছে এ বিষয়ে প্রমাণ রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল শুক্রবার বলেছেন, ইসরায়েল গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে ও তাদের এ কর্মকাণ্ডের প্রমাণও রয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় ভোটগ্রহণ চলছে

বোরেল জানিয়েছেন, চলমান মানবিক সহায়তা সম্পর্কিত সংকটের কারণ হচ্ছে সীমান্তে ইসরায়েলি নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের পিবিএস টেলিভিশনে তিনি জানান, ‘মানুষ যদি অনাহারে থাকে সেখানে ওই লোকদের সাহায্য করার জন্য কোনো মানবিক সহায়তাই নেই। কারণ ইসরায়েল সীমান্ত নিয়ন্ত্রণ করছে ও মানবিক সহায়তা আসতে দিচ্ছে না।’

গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও বিশ্ব জনমতের পরিবর্তনের বিষয়ে বোরেল জানিয়েছেন, ‘এটিকে আমি অবশ্যই একটি গণহত্যা বলতে পারি ও এটি নিয়ে আরও বেশি সংখ্যক মানুষ উদ্বিগ্ন বোধ করছে।’ এছাড়াও বোরেল ইইউ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সমস্যা সমাধানের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বলেও পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: যুদ্ধবিরতির প্রস্তাব অবাস্তব

বোরেল জানান, ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে ও আমরা যখন ইউক্রেনে এ ঘটনার নিন্দা করেছি, গাজায় তখন যা ঘটছে তার জন্যও আমাদেরকে একই শব্দ ব্যবহার করতে হবে।’

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে ৩১ হাজার ৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৭৩ হাজার ৫৪৬ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা