সংগৃহীত
আন্তর্জাতিক

জিম্মিদের উদ্ধারে ইইউ’র যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ান জলদস্যুদের জিম্মি করা বাংলাদেশের জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে ট্র্যাক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামুদ্রিক নিরাপত্তা বাহিনী বা ইইউ নেভাল ফোর্স।

আরও পড়ুন : রোজা না রাখায় গ্রেফতার

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে ইইউ নেভাল ফোর্স এই তথ্য জানায়।

ইইউয়ের নৌবাহিনী জানিয়েছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে মোতায়েন করা ইইউয়ের একটি যুদ্ধজাহাজ ওই জাহাজটি ছায়ার মতো অনুসরণ করছে। জলদস্যুরা ওই জাহাজের ২৩ জন ক্রুকে আটকে জিম্মি করেছে। আটক জিম্মিরা নিরাপদ আছে, জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।

আরও পড়ুন : আফগানিস্তানে দুর্যোগে নিহত ৬০

তাছাড়া ইইউয়ের নৌবাহিনী বাংলাদেশ ও সোমালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। পাশাপাশি ভারত মহাসাগরের ওই এলাকার নিরাপত্তায় থাকা ভারতীয় নৌবাহিনীসহ অন্য আঞ্চলিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তারা।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি অ্যামব্রে জানায়, মোজাম্বিকের রাজধানী মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া যাওয়ার সময় সশস্ত্র হামলাকারীরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমকে কোম্পানির মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, জাহাজটির মালিক বাংলাদেশি কোম্পানি এসআর শিপিং লাইনস। এটি চট্টগ্রামভিত্তিক কবির স্টিল অ্যান্ড রিরোলিং মিল গ্রুপের একটি সহযোগী সংস্থা।

আরও পড়ুন : ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম জানান, জাহাজ দখল করা জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ আমাদের সঙ্গে তাদের যোগাযোগ করার কথা থাকলেও, তারা এখনো কোনো সাড়া দেয়নি।

‘যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে তারা হলো বিভিন্ন দেশের অফিসিয়াল। ওখানে ইউরোপীয় ইউনিয়নের জাহাজ আছে, তার ২০ মাইল দূরেই রয়েছে আমাদের দুটি জাহাজ। সেই জাহাজের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরের সোমালি উপকূল থেকে ২৩ জন নাবিকসহ এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় জলদস্যুর। সাগরের যে এলাকায় জলদস্যুরা জাহাজটির দখল নিয়েছে, সেটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৪৫০ নটিক্যাল মাইল (১ হাজার ১০০ কিলোমিটার) দূরে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা