আন্তর্জাতিক

রোজা না রাখায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বেই পালিত হচ্ছে রমজান মাস, সকল মুসলিম চেষ্টা করেন নিজ নিজ অবস্থান থেকে যথাযথ ধর্মীয় নিয়ম মেনে ইসলামের অন্যতম এই হুকুম পালন করার। তবে কেউ রোজা না রাখলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে এমনটা কেউ কোথাও শুনেছি কি-না ? বিশেষ করে রাষ্ট্রের আইনে তাদেরকে রোজা না রাখার কারণে শাস্তি পেতে হয়। ঠিক এমন ঘটনা সামনে এসেছে পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীর উপকূলের নাইজেরিয়া নামক দেশটিতে।

দেশটিতে ১১ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ, আটকৃতদের অপরাধ তারা রোজা রাখেনি। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা দিনের বেলা খাবার খেয়েছেন।

আরও পড়ুন : পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

গত বুধবার বিবিসির এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয় । ব্রিটিশ এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৯ লাখ ২৩ হাজার ৭৬৮ বর্গকিলোমিটারের দেশটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানকার ১২ প্রদেশে শরিয়া আইন মানা হয়। এই ১২ প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিমানদের সংখ্যাই বেশি। ১৯৯৯ সাল থেকে এই প্রদেশগুলোতে শরিয়া আইন মানা হয় ।

মুসলিম প্রধান এসব প্রদেশের মধ্যে একটি হলো কানো। আর এখানকার ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত এবং প্রতি বছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং খোলা বাজারে তল্লাশি চালিয়ে থাকে।

গত মঙ্গলবার এমন এক অভিযানে এই মুসলমানদে আটক করা হয়। আটক ১১ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং একজন নারী। পরে তারা ইচ্ছাকৃতভাবে রোজা মিস করবে না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

হিসবাহের মুখপাত্র (নাইজেরিয়ান ইসলামি পুলিশ) লওয়াল ফাগে বিবিসিকে বলেছেন, আমরা মঙ্গলবার ১১ জনকে পেয়েছিলাম যার মধ্যে একজন নারীও ছিলেন, যিনি চিনাবাদাম বিক্রি করছিলেন এবং তাকে তার জিনিসপত্র থেকে খেতে দেখা গেছে এবং পরে কিছু লোক আমাদের এই বিষয়টি জানায়।

তিনি আরও জানান, পবিত্র রমজান মাসে এই ধরনের অনুসন্ধান ও তল্লাশি অব্যাহত থাকবে। তবে যারা মুসলিম নয় তারা এই অভিযানের আওতার বাইরে থাকবে।

আরও পড়ুন : ফিলিস্তিনে অনিশ্চিত যুদ্ধবিরতি

লওয়াল ফাগে বলছেন, আমরা অমুসলিমদের গ্রেফতার করি না। কারণ এটি (রোজা) তাদের পালন করার বিষয় নয়। শুধু একটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেই আমরা অভিযুক্তদের গ্রেফতার করি। আর তা হচ্ছে, যাদের রোজা রাখার কথা, সেসব মুসলমানের কাছে বিক্রি করার জন্য যারা খাবার রান্না করে।

ইসলামিক পুলিশের এই কর্মকর্তা বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা এখন থেকে রোজা রাখার প্রতিশ্রুতি দিয়ে মুক্তি পেয়েছে এবং ‘তাদের পরিবার যেন তাদের পর্যবেক্ষণ করে, সে জন্য তাদের আত্মীয় বা অভিভাবকদেরও ডাকা হয়েছিল।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা