সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ইভানোভো অঞ্চলে রুশ সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। এতে ৮ জন ক্রু ও ৭ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন : ‘ইহুদিসত্তাকে ছিনিয়ে নিয়েছে ইসরাইল’

মঙ্গলবার (১৩ মার্চ) উড্ডয়নের কিছুক্ষণ পরই তাদের ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইভানোভো অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার অনলাইন নিউজ সার্ভিসগুলো জানিয়েছে, বিমানে আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই।

আরও পড়ুন : মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ইঞ্জিনে আগুন জ্বলছে। উড়োজাহাজটি নিচের দিকে এগিয়ে যাচ্ছে। চক্কর দেওয়ার সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রাশিয়ার একটি ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো বিমান মঙ্গলবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন : বাংলাদেশ ও ভারতকে মূল্য দেয় যুক্তরাষ্ট্র

এতে দেখা যায়, বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেটির মাথা নিচের দিকে দিয়ে মাটিতে পড়ছে। বিমানটি আছড়ে পড়ার সময় ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানায়,‌‌ মস্কোর স্থানীয় সময় দুপুর ১টার দিকে আইএল-৭৬ সামরিক কার্গো বিমানটি ইভানোভো অঞ্চলে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা