ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ ও ভারতকে মূল্য দেয় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত- উভয় দেশের সাথেই সম্পর্ককে যুক্তরাষ্ট্র মূল্য দেয়। অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করাসহ অভিন্ন স্বার্থে ২ দেশের সরকারের সাথেই যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ২৬

সোমবার (১১ মার্চ) ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ সরকার ও ভারত’ বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়, সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে, উপমহাদেশে ‘ভারত হঠাও’ ক্যাম্পেইন বাড়ছে। বাংলাদেশের ‘একতরফা’ নির্বাচনের পর প্রতিবেশী ভারতের পণ্য বর্জনের আহ্বান জানানো হচ্ছে। আহ্বানকারীরা বলছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারত।

এ পরিস্থিতিকে কীভাবে দেখছেন? জবাবে মিলার বলেন, এ বিষয়ে আমরা অবগত। আমি ভোক্তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। সেটি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৯

তিনি বলেন, আমরা বাংলাদেশ ও ভারত-উভয় দেশের সাথেই আমাদের সম্পর্ককে মূল্য দিই। অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করাসহ অভিন্ন স্বার্থে ২ দেশের সরকারের সাথেই আমেরিকা অব্যাহতভাবে কাজ করে যাবে।

এর আগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে ওই সাংবাদিক প্রশ্ন করেন, ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যায় এমন মন্তব্যের জন্য বাংলাদেশে নিযুক্ত মাকিন রাষ্ট্রদূত পিটার হাসকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যাটর্নি।

ক্ষমতাসীন শাসকগোষ্ঠী ড. ইউনূসকে রাজনৈতিক উপায়ে হয়রানি করছে। তাদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ছাড়াল ৩১ হাজার

এ বিষয়ে মতামত জানতে চাইলে মিলার বলেন, এ মন্তব্য সম্পর্কে আমরা অবহিত। এর আগে ড. ইউনূসের মামলাকে ঘিরে মার্কিন সরকারের উদ্বেগের বিষয়ে আমাকে কথা বলতে শুনেছেন। আমি বলেছি, ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের আইনের সম্ভাব্য বড় রকমের অপব্যবহার হতে পারে।

বাংলাদেশে মার্কিন সরকারের সর্বোচ্চ পদমর্যাদার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে রাষ্ট্রদূত পিটার হাস কেবল সেই মন্তব্যেরই পুনরুক্ত করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা