সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য রমজান 'ভাল সুযোগ'

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের পবিত্র মাস রমজান গাজায় যুদ্ধবিরতির জন্য একটি 'ভাল সুযোগ' হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আরও পড়ুন : মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

রোববার (১০ মার্চ) ইতালির গণমাধ্যম নভকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর ইয়েনি সাফাক ও আনাদোলু এজেন্সির।

গুতেরেস বলেন, 'গাজায় যুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক মানুষকে সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে। ইসরাইল বলছে,এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়,হামাসের বিরুদ্ধে যুদ্ধ ছিল। কিন্তু বাস্তবতা হলো,এটি ফিলিস্তিনিদের জন্য সম্মিলিত শাস্তি হয়ে উঠেছে।'

আরও পড়ুন : বাংলাদেশ ও ভারতকে মূল্য দেয় যুক্তরাষ্ট্র

আন্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে বলেন, 'রমজান মাস এটির জন্য একটি ভাল সুযোগ হতে পারে।'

নভকে দেওয়া সাক্ষাৎকারের পরদিনও গাজায় যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেছেন গুতেরেস। সোমবার এক প্রেস এনকাউন্টারে তিনি অঞ্চলটিতে আরও ‘প্রতিরোধযোগ্য’ মৃত্যু এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বলেন, 'রমজান শুরু হয়ে গেলেও- গাজায় হত্যা, বোমাবাজি ও রক্তপাত অব্যাহত রয়েছে।'

আরও পড়ুন : লেবাননে দফায় দফায় রকেট হামলা

এ সময় তিনি বিশ্ববাসীকে রমজানের চেতনাকে সম্মান করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় এবং ব্যাপক আকারে গাজায় জীবন রক্ষাকারী সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য সমস্ত বাধা অপসারণ করার কথা বলেন।

এসময় গুতেরেস ইউক্রেন যুদ্ধের বিষয়েও মন্তব্য করেন। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু করার ইচ্ছা আছে বলে 'আমি মনে করি না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা