ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে ৪.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২ টা ৫৭ মিনিটে দেশটির সোয়াত ও দির জেলা, নীলম উপত্যকা ও এর আশপাশের এলাকায় এ ভূ-কম্পন অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের (পিএমডি) বরাত দিয়ে দেশটির সামা টিভি জানায়, সোয়াত, দির, নীলুম উপত্যকা ও আশপাশের এলাকাসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পনের খবর পাওয়া গেছে। ভূমিকম্পটি আঘাত হানে ভূ-পৃষ্ঠ থেকে ১৯০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: পিটিআইয়ের বিরোধী দল হওয়ার সিদ্ধান্ত

বিশেষ করে নীলম উপত্যকা ও শারদা মহকুমাসহ আশপাশের অঞ্চলে এ কম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নীলুম উপত্যকার বাসিন্দারা তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে থাকেন।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ ও অন্যান্য সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কম্পনের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। তবে কোনো সরকারি সতর্কতা এখনো জারি করা হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা