সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সৌদিতে ১৯ হাজার অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে ১৯ হাজার ৩২১ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে তাদের গ্রেফতার করে দেশটি।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৭৪

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মোট ১১ হাজার ৪২৭ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৪ হাজার ৬৯৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য এবং আরও তিন হাজার ১৯৭ জনকে শ্রম-সম্পর্কিত অন্যান্য কারণে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : কাবা শরিফ ও নববীতে বিয়ের অনুমতি

প্রতিবেদনে বলা হয়, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা এক হাজার ৭০ জন ব্যক্তির মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া আরও ১৯৩ জন সৌদি থেকে প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টার সময় ধরা পড়ে এবং এসব কাজে সহায়তার জন্য আরও ১১ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৭৪

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। একই সঙ্গে তাদের যানবাহন এবং সম্পদও বাজেয়াপ্ত করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা