ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অযোধ্যায় বিতর্কিত রামমন্দির উদ্বোধন 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অযোধ্যায় বিতর্কিত রামমন্দির উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ১১ দিনের ‘কঠিন ব্রত’ বা উপবাস ভাঙলেন তিনি।

আরও পড়ুন: কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই

সোমবার (২২ জানুয়ারি) রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হওয়ার পর গ্লাস থেকে চামচে করে তরল এক বস্তু খাইয়ে তার ব্রত ভাঙা হয়। সকাল ১১ টার পর হাতে পুজার ডালা নিয়ে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগিয়ে আসেন মোদী। পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাথে পুজায় বসেন তিনি।

এ সময় দেখা যায়, রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়েছে। হাতে পদ্মফুল নিয়ে পুজা করেন প্রধানমন্ত্রী। পরে মন্দির চত্বরেই ভক্ত ও আমন্ত্রিতদের উদ্দেশে দুপুর দেড়টা থেকে ২ টা পর্যন্ত বক্তব্য রাখেন মোদী।

আরও পড়ুন: রাশিয়ায় লেনিনের মৃত্যুশতবর্ষ পালন

এরপর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা তার। হিন্দু ধর্মে এই টিলার গুরুত্ব অপরিসীম।

অযোধ্যার ইতিহাস অনুযায়ী, এখানে ধনসম্পদের দেবতা কুবের পায়ের ধুলো দিয়েছিলেন। সরযূ নদীর তীরে রামের জন্মভূমির অদূরেই তিনি স্থাপন করেছিলেন এক শিবলিঙ্গ এবং শিবপুজাও করেছিলেন। দুপুরে ওই পবিত্র কুবের টিলা দর্শন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: চীনে ভূমিধসে ৪৭ জন সমাহিত

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ বলেন, রামমন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রীর ইচ্ছা ও সংকল্প ছাড়া সম্ভব হতো না।

এদিকে নিরাপত্তার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ও কমান্ডো বাহিনীর সদস্যদের দিয়ে সয়লাব পুরো অযোধ্যা। প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে পাহারায় রয়েছে স্নাইপার এবং আকাশে নিরন্তর উড়ছে অত্যাধুনিক নজরদারি ড্রোন। রামের জন্মভূমিকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। সূত্র: এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা