ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় লেনিনের মৃত্যুশতবর্ষ পালন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যুশতবর্ষ পালিত হয়েছে।

আরও পড়ুন: চীনে ভূমিধসে ৪৭ জন সমাহিত

রোববার (২১ জানুয়ারি) মস্কোর রেড স্কোয়্যারে ১৯১৭ সালের সেই রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।

এ সময় অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সকলে লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষার ঝড়, নিহত ৮৯

অনুষ্ঠানে রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তারা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভাতৃত্ব গড়ে তুলতে চেয়েছিলেন। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে তার মৃত্যু হয়।

একসময় তার ছবি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত এবং লেলিনের নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে।

আরও পড়ুন: ইসরায়েলি অভিযানে ১৬ কবরস্থান ধ্বংস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষ্যে একটা কথাও বলেননি তিনি। এর আগে বলেছিলেন পুতিন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন। সূত্র: ডয়চে ভেলে

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা