আন্তর্জাতিক

ভারতে আরও ৯৫ হাজার করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১১৭২

আন্তর্জাতিক ডেস্ক:

কোন দেশ রেকর্ড করেছে শুনলে ভাল লাগা কাজ করে। কারণ সাধারণত রেকর্ড করা বলে আমরা বুঝি ভাল কিছু অর্জন করে মাইলফলক তৈরি করা। কিন্তু ২০২০ সালে এসে রেকর্ড কথাটি শুনলেই কেমন আঁতকে উঠতে হয়। চলমান করোনা মহামারিতে পৃথিবীর প্রায় প্রতিটি দেশই কোনো না কোনোভাবে রেকর্ড করেছে। তবে এ রেকর্ড অর্জনের নয়। এ রেকর্ড মৃত্যুর, এ রেকর্ড শঙ্কার।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৭৩৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ হাজার ৯৩৯ জন।

করোনাভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, গত ০৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছেন ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৭২ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭৫ হাজার ৬২ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৭ হাজার ৭৮৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে আট হাজার ৯০ জন, কর্ণাটকে ছয় হাজার ৮০৮ জন, দিল্লিতে চার হাজার ৬৩৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৬৩৪ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা