আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় নেভানো যাচ্ছে না দাবানল, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ

আমাজনের দাবানলের স্মৃতি ফেরাচ্ছে ক্যালিফোর্নিয়া। একদিনে পুড়ে ছাই হয়ে গেছে ২৫ মাইল সবুজ অরণ্য। পুড়েছে বাড়িঘরও। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। জানা গেছে, বজ্রবিদ্যুৎ থেকে দাবানলের সূত্রপাত। গত তিন সপ্তাহ ধরেই জ্বলছে বনভূমি। পুড়ছে বাড়িঘর। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। উল্টে ঝোড়ো হাওয়ার দাপটে দ্রুত ছড়াচ্ছে দাবানল। যার জেরে গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন করে প্রাণ গেছে তিনজনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উষ্ণ এলাকা হওয়ায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে দ্রুত। আশেপাশের প্রায় ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার পরও স্বস্তি নেই। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ১২ হাজার দমকল কর্মী। শুকনো পাতাঘেরা জঙ্গল আগুন ছড়িয়ে পড়ার পক্ষে একেবারে আদর্শ পরিবেশ। তাতেই বিপদ দ্বিগুণ হয়েছে।

টেক্সাস, নিউ মেক্সিকো, সান ফ্রান্সিসকোসহ একাধিক জায়গা থেকে দমকল কর্মী এবং ইঞ্জিন এনেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাশাপাশি এই দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই। তার নেপথ্যে যে এই দাবানল, তা বোঝা গেছে পরে।


গত বছরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলসের বনাঞ্চলে ছড়িয়ে পড়েছিল দাবানল। কত প্রাণী যে তাতে ঝলসে গেছে, তা এখনও হিসাব করা যায়নি। তার আগে বিশ্ববাসীর মনে আতঙ্ক ছড়িয়েছিল আমাজনের দাবানল। সেই স্মৃতিই উসকে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানল।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা