গ্রিসে শরণার্থীশিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক

গ্রিসে শরণার্থীশিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দাউ দাউ করে আকাশে পাকিয়ে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলি। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে লেসবস দ্বীপে গ্রিসের সবচেয়ে বড় শরণার্থীশিবির

বুধবার (০৯ সেপ্টেম্বর) ক্যাম্প মোরিয়া নামে শিবিরটিসহ আগুন লাগে আরও কয়েকটি শরণার্থীশিবিরে।

দমকল বাহিনীর অভিযোগ, আগুন নেভাতে যাওয়ার পর তাদের বাধা দেয়া হয়েছে।

স্থানীয় মিডিয়ায় এমন অভিযোগও উঠছে, করোনা নিয়ে কড়াকড়ির প্রতিবাদে এখানে আগুন লাগানো হয়েছে।

গত সপ্তাহে করোনা নিয়ে এই শিবিরগুলোতে কড়াকড়ি শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

চলতি সপ্তাহের শুরুর দিকে মোরিয়া শিবিরে একজন সোমালি শরণার্থীর করোনা ধরা পড়ে। তার পরই সেখানে প্রচুর কড়াকড়ি চালু করা হয়েছে।

মোরিয়াতে ১২ হাজার শরণার্থী বিভিন্ন শিবিরে আছেন। তারা সবাই আশ্রয়প্রার্থী। অনেকেই ইরাক ও সিরিয়া থেকে ২০১৫ ও ২০১৬ সালে পালিয়ে এসেছেন। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই শিবিরে গাদাগাদি করে মানুষ থাকছেন।

এখান থেকে কিছু উদ্বাস্তুকে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও তারা সরকারকে বলেছেন। কিন্তু সরকার সেই অনুরোধে কান দেয়নি।

হিউম্যান রাইটস ওয়াচের গবেষক ইভা কোসি বলেছেন, শরণার্থীশিবিরের যা অবস্থা তাতে সেখানে জনস্বাস্থ্য বজায় রাখা অসম্ভব। এএফপি

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা