লাদাখে ভারতের কাঁটাতারের বেড়া
আন্তর্জাতিক

লাদাখে ভারতের কাঁটাতারের বেড়া

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের অনুপ্রবেশ ঠেকাতে পূর্ব লাদাখের প্যাংগং লেকে বেশ কিছু স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। লাদাখের চুশূলের বেশ কয়েক'টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিজেদের অবস্থানও দৃঢ় করছে ভারতীয় সেনাবাহিনী। গত একসপ্তাহের মধ্যে কমপক্ষে তিনবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা উপেক্ষা করে, ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে চীনার পিপল'স লিবারেশন আর্মি।

গত ১৫ জুন রাতের অন্ধকারে গালওয়ান উপত্যকায় চীনের অতর্কিত হামলায় ভারতের কমপক্ষে ২০ জওয়ান নিহত হয়। ওই সংঘর্ষে একাধিক চীনাসেনাও নিহত হয়েছিল বলে দাবি ভারতের। যদিও সেনা সদস্যদের মৃত্যুর কথা স্বীকার করেনি চীন।

বেশ কিছুদিন ধরেই ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে চীনের পিপলস লিবারেশন আর্মি। কিন্তু ভারতীয় সেনারা সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্তে গুলি ছোড়ার ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি করে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনারা চীনা ভূখণ্ডে ঢুকে গুলি চালিয়েছে। ভারত চীনের সেই দাবি উড়িয়ে পাল্টা চীনা সেনাদেরই দোষারোপ করেছে। নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনারা কোনও গুলি চালায়নি। শূন্যে গুলি চালিয়েছে চীনই।

এদিকে, অরুণাচল প্রদেশ ভারতের নয়, বরং নিজেদের ভূখণ্ড বলেও দাবি করেছে চীন। সেই সঙ্গে প্রদেশটি ‘দক্ষিণ তিব্বত’-এর অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান।

সান নিউজ/বি. এম./বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা