আন্তর্জাতিক

পাকিস্তানে খনিতে ভয়াবহ পাথর ধস, নিহত ১৮

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মার্বেল খনিতে ভয়াবহ পাথর ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খনিতে কমপক্ষে আরও ২০ জন আটকা পড়ে আছেন বলেও ধারণা করা হচ্ছে।

আফগানিস্তান সীমান্তঘেঁষা খায়বার পাখতুনখোয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রমিকদের ওপর সাদা মার্বেলের পাথর খণ্ড ধসে পড়ে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

রাজ্য সরকারের খনি এবং খনিজ সম্পদ মন্ত্রী মোহাম্মদ আরিফ বলেন, “মার্বেল পাথরের খনিতে পাথ ধসের পর এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আহত আরও ২০ জনকে।”

তিনি জানান, পাথর ধসের ফলে খনিতে আরও প্রায় ২০ জন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মৃত্যুর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহমান্দ জেলার সিনিয়র কর্মকর্তা হামিদ ইকবালও।

২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিলো।

সান নিউজ/ বি. এম./বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা