আলোচিত খাশোগি হত্যা মামলার রায় ঘোষণা
আন্তর্জাতিক

আলোচিত খাশোগি হত্যা মামলার রায় ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য ৮ জনকে দায়ী করেছেন সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন। সোমবার (০৭ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

রায়ে হত্যায় জড়িত থাকার অপরাধে ৫ জনকে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি তিন হত্যাকারীদের সাত থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।

এর আগে গত মে মাসে খাশোগির ছেলেরা জানায়, তারা তাদের বাবার হত্যাকারীদের ‘ক্ষমা’ করে দিয়েছেন। এর কয়েক মাসের ব্যবধানে এই রায় এলো।

সৌদির আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই রায়ই চূড়ান্ত এবং এটা বাস্তবায়ন করতে হবে।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মম হত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয় বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমের প্রতিবেদেন উঠে এসেছে। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। জ্বালিয়ে দেয়া হয় এসিডে। হত্যার প্রায় ২ বছর হতে চললেও তার মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি।

সৌদি কর্তৃপক্ষ প্রথম দিকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। পরে তারা স্বীকার করে যে এটা এক দল সৌদি দুর্বৃত্তের কাজ।

এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন খাশোগি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা