আন্তর্জাতিক

করোনা রোগীকে ধর্ষণ করলো অ্যাম্বুলেন্স চালক

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা সংক্রমণে ভারতে একের পর এক রেকর্ড ভাঙছে। করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিভিন্ন রাজ্য। এর মধ্যেই নৃশংস এক ঘটনা ঘটেছে। করোনা আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধর্ষণ করেছেন অ্যাম্বুলেন্স চালক। বর্বর এই ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যে।

পুলিশ জানিয়েছে, দু'জন রোগীকে ভিন্ন দু'টি হাসপাতালে নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্স চালক। প্রথমে একজন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায় সে। এরপর ওই তরুণীকে হাসপাতালের পরিবর্তে একটি ফাঁকা মাঠে নিয়ে যায় ওই অ্যাম্বুলেন্স চালক।

সেখানেই করোনা আক্রান্ত ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালককে ইতোমধ্যেই অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শালিজা পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে করোনা আক্রান্ত কোনো নারীকে যৌন হেনস্থার এটাই প্রথম ঘটনা নয়। এর আগে গত জুলাই মাসে দিল্লিতে এক করোনা আক্রান্ত নারীকে ধর্ষণের অপরাধে দু'জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৯০ হাজার ৬৩২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার পর মোট আক্রান্ত ৪১ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় শীর্ষ আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে টপকানোর পথে ভারত।

সূত্র : নিউজ এইটিন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা