মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে মরিয়া তুরস্ক
আন্তর্জাতিক

মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে মরিয়া তুরস্ক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবকে বলা হয়ে থাকে ইসলামিক দেশগুলোর নেতৃত্বদানকারী দেশ। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে অ্যামেরিকার সাথে সৌদি আরবের ঘনিষ্ঠতা বাড়ায় দেশটির উপর থেকে আস্থা হারাচ্ছে অনেক মুসলিম দেশ।

তাই এবার সৌদি আরবকে সরিয়ে ইসলামী বিশ্বের নেতৃত্বের জন্য লড়াই করছে তুরস্ক। এতে চীন ও পাকিস্তানের সমর্থন রয়েছে। সম্প্রতি বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সৌদি আরবকে ইসলামী বিশ্বের নেতৃত্ব থেকে সরাতে তুরস্কের প্রচেষ্টার প্রথম সংকেতটি আসে গত বছর, যখন মালয়েশিয়া সৌদি নিয়ন্ত্রিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) দুর্বল করতে মুসলিম বিশ্বের আরো একটি ফ্রন্ট তৈরির জন্য কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

তুরস্কের রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়েপ কাশ্মীর বিষয়ে পাকিস্তানের পক্ষে কথা বলেছেন। ফিন্যানশিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) সঙ্গে সংঘর্ষে ইসলামাবাদকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। ফলে তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। তুরস্ক ও পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে একে অপরকে সমর্থন দিয়েছে। সামরিক ক্ষেত্রেও তারা একে অপরকে অনেক সহায়তা করে থাকে।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক তাদের স্বার্থসিদ্ধির জন্য ইসলামিক স্টেটকে ব্যবহার করছে। পশ্চিমা বাহিনীর হামলার শিকার বহু আইএস সদস্যদের আশ্রয় দিয়েছে তুরস্ক। এছাড়া সিরিয়া ও লিবিয়াতে অস্থিরতার জন্য দায়ী তুরস্কই।

একই প্রতিবেদনে দ্বৈত আচরণের জন্য এরদোয়ানের সমালোচনা করা হয়। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় সমালোচনা করেছে তুরস্ক। কিন্তু ইসরায়েলের সঙ্গে শুরুর দিকেই যেসব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তার একটি হল তুরস্ক। দুই দেশের মধ্যে বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হয় প্রতিবেদনটিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা